ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

মে মাসে ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর শঙ্কা

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দেশে টানা বৃষ্টি ও বজ্রঝড়ে যখন জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে, তখনই নতুন করে ঘূর্ণিঝড়, তীব্র কালবৈশাখী, বজ্রপাত ও শিলাবৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া মে মাসজুড়ে দেশের বিভিন্ন এলাকায় ১ থেকে ৩টি মৃদু (৩৬–৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং মাঝারি (৩৮–৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র (৪০–৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহের আশঙ্কাও রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ ৫–৮ দিন হালকা থেকে মাঝারি এবং ২–৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের প্রধান নদ-নদীগুলোর পানি প্রবাহ স্বাভাবিক থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নদীর পানি সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে।

এদিকে আবহাওয়াবিদরা ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহের এই পরিবর্তনশীল পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মে মাসে ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর শঙ্কা

প্রকাশের সময়ঃ ০৬:০৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬