ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা, বললেন তাপস রায় মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহণের বাস মিরপুর বেড়িবাঁধে উদ্ধার, গ্রেপ্তার ২ নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৭ অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দ্বিতীয় টেস্ট, ম্যাকাইয়ে অচেনা ভেন্যুর পরীক্ষায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, অনুমোদনের জন্য ১১ প্রকল্প ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে প্রাইভেটকার, আহত ২ বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, এখনো অধরা অস্ত্রধারীরা কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

৫০ হাজার ইয়াবাসহ চট্টগ্রামে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

চট্টগ্রামে ৫০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য আশিকুল ইসলাম।

চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকার শহীদ বশরুজ্জামান গোলচত্বর থেকে আশিকুল ইসলাম (৩০) নামের ওই সদস্যকে আটক করা হয়। তিনি বর্তমানে খুলনা জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কক্সবাজার থেকে এসব মাদক সংগ্রহ করে খুলনায় নিয়ে যাচ্ছিলেন।

গ্রেপ্তারকৃত আশিকুল ইসলাম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাবর আলী মুন্সীর ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে শৃঙ্খলা ও নজরদারির বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে।

জনপ্রিয় সংবাদ

হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫০ হাজার ইয়াবাসহ চট্টগ্রামে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

প্রকাশের সময়ঃ ০৭:৫৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬