ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট-আইফোন জব্দ ১৮০ দিনে সরকারের নানা অর্জনের দাবি, সামনে বড় চ্যালেঞ্জ

প্রতিমন্ত্রী পুতুলের বিশেষ বরাদ্দে শ্রীরামপুরে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন

নাটোরের বাগাতিপাড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিশেষ অর্থ বরাদ্দে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় একাধিক এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ রবিবার (১৪ জুন) সকালে বাগাতিপাড়া সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে একটি কাঁচা রাস্তা হেরিংবোন বন্ড (এইচবিবি) পদ্ধতিতে পাকাকরণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় মুসল্লিদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে শ্রীরামপুর মসজিদ থেকে বাদলের বাড়ি পর্যন্ত সংযোগকারী কাঁচা রাস্তাটিকে পাকা রাস্তায় রূপান্তরের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের সূচনা করেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহতাব উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ওলামা দলের নেতা আব্দুল বারী, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য রুমি খাতুন, ইউপি সদস্য হাফিজুর রহমান, বিএনপি নেতা আজিম, ছাত্রদল নেতা জুবায়ের আহমেদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা জানান, বাগাতিপাড়ার মধ্যে দীর্ঘদিন ধরে উপেক্ষিত এই শ্রীরামপুর গ্রামে আগে কোনো উল্লেখযোগ্য উন্নয়নকাজ হয়নি। তবে প্রতিমন্ত্রী পুতুল সম্প্রতি এলাকা পরিদর্শনে এসে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সরকার গঠনের মাত্র তিন মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ পাওয়ায় গ্রামবাসী অত্যন্ত আনন্দিত। উদ্বোধন শেষে বিশেষ দোয়া পরিচালনা ও তবারক বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ

প্রতিমন্ত্রী পুতুলের বিশেষ বরাদ্দে শ্রীরামপুরে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন

প্রকাশের সময়ঃ ০৬:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬