ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ময়মনসিংহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন, শতাধিক প্রান্তিক মানুষ সেবা পেলেন

ময়মনসিংহের বাঘমারা নগর মাতৃসদন কেন্দ্রে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনে সেবা নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন আয়োজন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সোমবার (২২ জুন ২০২৬) বাঘমারা নগর মাতৃসদন কেন্দ্রে আয়োজিত এ কার্যক্রমে নগরীর ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ নেওয়ার সুযোগ পান।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। বিএনএসবি চক্ষু হাসপাতাল, ময়মনসিংহের সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী এ কার্যক্রমে শতাধিক সেবাগ্রহীতা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ. কে. দেবনাথ, ডা. কে. জামান এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের কোঅর্ডিনেটর শরীফুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, নগরের পিছিয়ে পড়া মানুষের কথা মাথায় রেখেই এই বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষই এ সেবার আওতায় আসবেন। তিনি জানান, পর্যায়ক্রমে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডেই এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা স্থানীয় সরকারের অন্যতম দায়িত্ব। ভবিষ্যতে চক্ষু চিকিৎসার পাশাপাশি আরও বিভিন্ন স্বাস্থ্য ও সামাজিক সেবা কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে। প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

চিকিৎসাসেবা নিতে আসা নিম্নআয়ের বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চোখ পরীক্ষার সুযোগ পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত চক্ষু পরীক্ষা চোখের জটিল রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ নগরবাসীর স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি সহজলভ্য চিকিৎসাসেবার সুযোগও তৈরি করছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিতে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ময়মনসিংহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন, শতাধিক প্রান্তিক মানুষ সেবা পেলেন

প্রকাশের সময়ঃ ০৬:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬