ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নুসরাত হত্যা মামলা- ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা- পুলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন সকালের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গী অসুস্থ হলে শুধু পাশে থাকা যথেষ্ট, নাকি দায়িত্বও নিতে হবে? বদনজর লাগলে যেভাবে বুঝবেন, জেনে নিন করণীয় রংপুরে শিক্ষক পরিবার হত্যা- বিয়ের আগেই থেমে গেল আগামী চক্রবর্তীর স্বপ্ন রংপুরে পাশাপাশি চিতায় পরিবারের চার সদস্যের শেষকৃত্য সম্পন্ন মন্ত্রী ড. আবদুল মঈন খানকে ফুলেল শুভেচ্ছা জানাল নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উত্তর আমেরিকা বিএনপির ব্যাপক প্রস্তুতি

পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের আলীমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে নিখোঁজ দুই স্কুলছাত্রকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের অভিযান।

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় সদর উপজেলার আলীমনগর ঘাট এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন সদর উপজেলার সুন্দরপুর রঊফ হাজিপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) এবং ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনই সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে খবর পাওয়ার পরপরই ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে রিফাতের এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে রাসেলের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে আলীমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে রিফাত ও রাসেল। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে চলে গেলে আর ভেসে উঠতে পারেনি। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার চেষ্টা চালালেও সফল হননি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

দীর্ঘ সময়ের অভিযানের পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে একই দিনে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ যুবকের নাম সাকিরুল ইসলাম। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুর এলাকার রুহুল আমিনের ছেলে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছিলেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

বর্ষা মৌসুমে নদ-নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে অপ্রয়োজনে নদীতে নামা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শিশু-কিশোরদের নদীতে গোসল বা সাঁতার কাটার ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নুসরাত হত্যা মামলা- ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৯:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬