ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন রাজপথ থেকে বঙ্গভবনে, ২৫৫ ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল পাগলা নদীতে গোসলে নেমে ডুবে গেল এইচএসসি পরীক্ষার্থী শামিমের প্রাণ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন বেরোবির মুজাহিদুল নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগে ফুটবল দিয়ে শুরু খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন

টোল আন্দোলন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে সেতুর টোল ইস্যুতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীর সেতুকে টোলমুক্ত করার দাবিতে চলা আন্দোলন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে দেখা দিয়েছে নতুন রাজনৈতিক উত্তেজনা। সড়ক অবরোধের ফলে জনসাধারণের দুর্ভোগ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া মোড় থেকে তিনটি সংগঠনের সমন্বয়ে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। শহরের প্রধান কয়েকটি সড়ক ঘুরে মিছিলটি গিয়ে শেষ হয় একটি প্রতিবাদ সমাবেশে। এতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে বক্তারা মন্তব্য করেন, টোল প্রত্যাহারের দাবি তোলা গণতান্ত্রিক অধিকারের অংশ হলেও দীর্ঘসময় সড়ক বন্ধ রেখে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা মোটেও সমর্থনযোগ্য নয়। তাদের মতে, আন্দোলনের নামে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল স্থবির থাকায় রোগী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।

এ ছাড়া বক্তারা অভিযোগ তোলেন, আন্দোলন চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে অশোভন স্লোগান দেওয়া হয়েছে, যা রাজনৈতিক শালীনতার সঙ্গে সাংঘর্ষিক। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা ভবিষ্যতে এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল, সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মিম এবং সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামানসহ তিন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে জোর দিয়ে বলেন, যেকোনো রাজনৈতিক কর্মসূচি পালনের সময় জনস্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে পরিচালিত কোনো আন্দোলনই কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারে না বলে মন্তব্য করেন তারা।

উল্লেখ্য, গত ২ জুলাই বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে স্থানীয়দের উদ্যোগে প্রায় ছয় ঘণ্টা ধরে সেতু এলাকায় অবরোধ কর্মসূচি চলে। এর ফলে মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, যাতে ভোগান্তির শিকার হন প্রসূতি নারী, শিশু, অসুস্থ রোগী ও দূরপাল্লার যাত্রীসহ বহু মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত থাকে।

সেতুর টোল ইস্যুকে কেন্দ্র করে একের পর এক কর্মসূচি ও পাল্টা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। স্থানীয় পর্যবেক্ষকদের অভিমত, জনভোগান্তি এড়িয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজাই হতে পারে সবচেয়ে যুক্তিসঙ্গত পথ।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

টোল আন্দোলন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ

প্রকাশের সময়ঃ ০৩:৫৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬