ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল নাটোরে খালের ব্রিজের পাদদেশ থেকে মাটি কাটার অভিযোগে মানববন্ধনে স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনের উদ্যোগ, সম্ভাব্য স্থান পরিদর্শন ‘জুলাই ২য় বার্ষিক উদযাপন’ ও ‘গণরায় বাস্তবায়ন’ দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের গণমিছিল ৫ আগস্টের অর্জন কোনো ব্যক্তি বা দলের নয়- প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর নির্দেশে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত স্কুল পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষ- আহত ১০ রাজশাহীসহ দেশের সাত জেলায় মৃদু তাপপ্রবাহ গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক এক টোল আন্দোলন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ

নাটোরে খালের ব্রিজের পাদদেশ থেকে মাটি কাটার অভিযোগে মানববন্ধনে

নাটোরের বাগাতিপাড়ায় ব্রিজের পাদদেশ থেকে মাটি কাটার অভিযোগে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা।

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরই সরকারপাড়া এলাকায় খাল পুনঃখনন প্রকল্পের আওতায় একটি ব্রিজের পাদদেশ থেকে মাটি কাটার অভিযোগকে কেন্দ্র করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ব্রিজের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (৪ জুলাই) সকালে ডুমরই সরকারপাড়া গ্রামের সাধারণ মানুষের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা ব্রিজের ভিত্তির নিচ থেকে মাটি অপসারণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

স্থানীয়দের দাবি, খালের বড়াল নদীর সংযোগস্থলে অবস্থিত ব্রিজটির পাদদেশ থেকে বেস ঢালাইয়ের প্রায় সাত ফুট নিচ পর্যন্ত মাটি কেটে নেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে ব্রিজের স্থায়িত্ব ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।

এছাড়া মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী অভিযোগ করেন, মাটি বিক্রির উদ্দেশ্যে খালের একপাশে মাটি স্তুপ করে রাখা হয়েছে। এর ফলে আশপাশের জমি ও গাছপালারও ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন। এ ঘটনায় স্থানীয় আব্দুল লতিফ সোনার ও বাবুল সোনারের বিরুদ্ধে অভিযোগ তোলেন তারা।

ডুমরই মধ্যপাড়া গ্রামের বাসিন্দা সোহরাব বলেন, খাল পুনঃখনন প্রকল্পে কাগজে-কলমে ৬২ জন শ্রমিকের কাজ করার কথা থাকলেও বাস্তবে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৩৫ জন শ্রমিককে কাজ করতে দেখা গেছে। বাকি শ্রমিকরা উপস্থিত না থেকেও পারিশ্রমিক পেয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে আব্দুল লতিফ সোনার বলেন, বাগাতিপাড়া উপজেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের স্বাক্ষরিত নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি মাটি বিক্রির অনুমতি পেয়েছেন। তবে শ্রমিকসংক্রান্ত অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্রিজের নিরাপত্তা নিশ্চিত করতে, প্রকল্পের কাজ ও অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

নাটোরে খালের ব্রিজের পাদদেশ থেকে মাটি কাটার অভিযোগে মানববন্ধনে

প্রকাশের সময়ঃ ১১:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬