ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক এক টোল আন্দোলন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ প্রধান শিক্ষকের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, শোকজ জারি রাজশাহীতে জামায়াতে ইসলামীর সদস্য শিক্ষা শিবির শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজ শেষে মাদকবিরোধী লিফলেট বিতরণ সোনামসজিদে সুমাইয়া হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গৌরনদীর বাটাজোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ চাঁপাইনবাবগঞ্জে জমকালো আয়োজনে এনটিভির ২৪ বছর পূর্তি উদযাপন শিবগঞ্জ সীমান্তে ফের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা

গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক এক

গোমস্তাপুরে পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তি আটক।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর সার্বিক নির্দেশনা এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ইকবাল আহমেদ-এর নেতৃত্বে একটি পুলিশ দল শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় ১১টার দিকে রহনপুর পৌরসভার পুরাতন বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পুরাতন বড় বাজারে সন্দীপ চন্দ্র রায়ের কর্মদশকর্মা ভাণ্ডারের সামনে পাকা রাস্তা থেকে সন্দেহভাজন মো. কাইউম আলী (৩০)-কে আটক করা হয়। তিনি রহনপুর পুরাতন বাজার এলাকার মৃত হাসান আলীর ছেলে।

পুলিশের দাবি, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ট্যাবলেট জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

গোমস্তাপুর থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এলাকায় মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গোমস্তাপুরসহ জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক কারবার ও সংশ্লিষ্ট অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক এক

গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক এক

প্রকাশের সময়ঃ ০৪:০২:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬