ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক এক টোল আন্দোলন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ প্রধান শিক্ষকের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, শোকজ জারি রাজশাহীতে জামায়াতে ইসলামীর সদস্য শিক্ষা শিবির শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজ শেষে মাদকবিরোধী লিফলেট বিতরণ সোনামসজিদে সুমাইয়া হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গৌরনদীর বাটাজোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ চাঁপাইনবাবগঞ্জে জমকালো আয়োজনে এনটিভির ২৪ বছর পূর্তি উদযাপন শিবগঞ্জ সীমান্তে ফের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা
এইচএসসি পরীক্ষা চলাকালে

প্রধান শিক্ষকের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, শোকজ জারি

শাহজাদপুরের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের ঘটনায় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি মাল্টি ল্যাটারাল (বহুপার্শ্বিক) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের কার্যালয়ে মদ্যপ অবস্থায় উপস্থিত থাকার অভিযোগ উঠেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানান, বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভিডিওটি নজরে আসার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে।

ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম প্রধান শিক্ষক রুহুল আমিনকে তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পরবর্তী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষক নিজের কার্যালয়ে উচ্চস্বরে কথা বলছেন এবং অস্বাভাবিক আচরণ করছেন। এ ঘটনায় পরীক্ষার পরিবেশে সাময়িক অস্বস্তির সৃষ্টি হয় বলে স্থানীয় সূত্রের দাবি। পরে তার স্বজনরা এসে তাকে বিদ্যালয় থেকে বাড়িতে নিয়ে যান।

বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও অনুরূপ আচরণের অভিযোগ ছিল। তবে বিভিন্ন কারণে কেউ প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাননি। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, “মানসিক অশান্তির কারণে আমি মদ্যপান করেছিলাম। তখন আমার স্বাভাবিক অবস্থায় ছিলাম না। কী বলেছি বা কী করেছি, তা আমার মনে নেই। তবে বিদ্যালয়ে ওই অবস্থায় আসা আমার উচিত হয়নি। এটি ভুল হয়েছে।”

এ বিষয়ে ইউএনও সাবরিনা শারমিন বলেন, “প্রধান শিক্ষককে তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।”

উল্লেখ্য, এ বিষয়ে প্রশাসনিক তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক এক

এইচএসসি পরীক্ষা চলাকালে

প্রধান শিক্ষকের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, শোকজ জারি

প্রকাশের সময়ঃ ০৩:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬