ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শ্রেষ্ঠ সম্মাননা পেলেন সিপাহী

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
সভায় জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রফিকুল ইসলাম, ‘ক’ সার্কেলের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান, উপপরিদর্শক মামুনুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় জুন ২০২৬ মাসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় জানানো হয়, মে মাসের তুলনায় জুন মাসে নিয়মিত মাদকসংক্রান্ত মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করা হয় এবং তাদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানানো হয়।
এছাড়া জুন মাসে একটি গুরুত্বপূর্ণ মাদক মামলার সফল তদন্ত ও উদ্ঘাটনে বিশেষ অবদান রাখায় ‘খ’ সার্কেলের সিপাহী মো. জাকারিয়া হোসেনকে শ্রেষ্ঠ কর্মী হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় বক্তারা জেলার মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ, নিয়মিত অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় সংবাদ

শ্রেষ্ঠ সম্মাননা পেলেন সিপাহী

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৫:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬