ঢাকা ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গোদাগাড়ীতে মাদক মামলার আসামি শাহীন- রাখাল থেকে কোটিপতি শিবগঞ্জে বিজিবির পৃথক দুই অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক আয়োজন বিশ্বকাপ ম্যাচ ঘিরে রাত ৯টা থেকে বেরোবি ক্যাম্পাসে যান চলাচল বন্ধ বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি অবৈধ পুকুর খনন ঠেকাতে না পারলে দিল্লি থেকে নৌকা আনতে হতো- এমপি মিলন পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে দুই মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু

শিবগঞ্জে বিজিবির পৃথক দুই অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে জব্দ করা ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পরিচালিত পৃথক দুটি অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

সীমান্ত এলাকায় চলমান চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ জুলাই রাতে এই দুটি অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের পাকা সড়ক থেকে মালিকবিহীন অবস্থায় ২০০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করে।

একই রাতে চৌকা বিওপির অপর একটি টহল দল সীমান্ত পিলার ১৭৫/২-এস থেকে প্রায় ৪০০ গজ অভ্যন্তরে মনাকষা ইউনিয়নের রাঘববাটি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে আরও ৭০ বোতল মালিকবিহীন এসকাফ সিরাপ জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত তিন মাস ধরে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ১০ জনকে আটকসহ প্রায় ১১ হাজার ২৪৪ বোতল ফেন্সিডিলবিকল্প নেশাজাতীয় সিরাপ জব্দ করতে সক্ষম হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি জিরো টলারেন্স নীতি মেনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে মাদক মামলার আসামি শাহীন- রাখাল থেকে কোটিপতি

শিবগঞ্জে বিজিবির পৃথক দুই অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

প্রকাশের সময়ঃ ০৭:৫৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬