ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১ ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে বন্ধ থাকবে ক্লিনিক ডা. নাদিম সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা ছেলেদের বিদেশ পাঠাতে ঋণ, কিস্তির চাপে ভৈরবে গৃহবধূর মৃত্যু অভয়নগরে ৩ জন আটক, ওয়ান শুটারগান-গুলি ও ৩ মোটরসাইকেল জব্দ বিডা-বেজা-পিপিপিএ একীভূত, ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ ঢাকার কয়েকটি দূতাবাসে ই-মেইলে হুমকি, তদন্ত করছে সিটিটিসি তাহিরপুরে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার কলকাতায় হোটেলে আগুনে নিহত সাভারের বাবুর দাফন সম্পন্ন ময়মনসিংহে চাঁদা দাবির অভিযোগে পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার

বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি প্রদান

বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দিচ্ছেন ডেন্টাল ডিপ্লোমাধারীরা

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন-২০১০-এর ১৫ ধারা ও ৫ম তফসিলে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের অন্তর্ভুক্ত করে পেশাগত নিবন্ধন প্রদানের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ ডেন্টাল পরিষদের জেলা শাখা।

মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রেরণ করা হয়, যাতে জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর রয়েছে।

স্মারকলিপিতে জানানো হয়, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশের অধীনে পরিচালিত চার বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল)’ কোর্স সম্পন্ন করা সত্ত্বেও ২০১০ সালের বিএমডিসি আইনে ডেন্টাল ডিপ্লোমাধারীদের নিবন্ধনের কোনো বিধান রাখা হয়নি। ফলে বিএমডিসির স্বীকৃতি না থাকায় তারা দেশে কিংবা বিদেশে আইনগতভাবে ডেন্টাল চিকিৎসা ও প্রযুক্তি সংশ্লিষ্ট কাজে যুক্ত হতে পারছেন না।

সংগঠনের ভাষ্যমতে, বর্তমানে দেশে প্রায় ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী আইনি স্বীকৃতি না পাওয়ায় কর্মসংস্থান সংকটে ভুগছেন। পাশাপাশি দেশের ৯টি সরকারি ও শতাধিক বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রতিবছর প্রায় ২ হাজার নতুন ডিপ্লোমাধারী বের হলেও তাদের ভবিষ্যৎও অনিশ্চয়তার মধ্যে পড়ছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সমমানের যোগ্যতাসম্পন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-এর শিক্ষার্থীরা বিএমডিসির নিবন্ধন পেলেও ডেন্টাল ডিপ্লোমাধারীরা দীর্ঘদিন ধরে এই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এমনকি ১৯৮০ সালের আইন অনুযায়ী পাঁচ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে অনেককে ‘এফ’ ক্যাটাগরিতে প্র্যাকটিস রেজিস্ট্রেশন দেওয়া হলেও তা এখনও শুধু নবায়ন করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়।

ডেন্টাল পরিষদের নেতৃবৃন্দ জানান, ১৯৮৩ সালে বিএমডিসির কার্যনির্বাহী কমিটি ডেন্টাল টেকনোলজিস্টদের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ২০০৯ সালে আইন ও বিচার মন্ত্রণালয়ও মতামত দেয় যে, ডেন্টাল ডিপ্লোমাধারীদের প্র্যাকটিস রেজিস্ট্রেশন প্রদানে আইনি কোনো বাধা নেই। স্বাস্থ্য অধিদপ্তরও তাদের কর্মপরিধি নির্ধারণ করে একাধিকবার নিবন্ধনের সুপারিশ পাঠালেও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করা হয়।

এছাড়া, ২০২২ ও ২০২৩ সালে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে বিএমডিসি আইন সংশোধনের বিষয়ে একাধিকবার মতামত চাওয়া হয়। সবশেষ ২০২৫ সালের ১৯ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে পুনরায় মতামত চাওয়া হলেও এ ব্যাপারে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ ডেন্টাল পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. গোলাম আযম বলেন, সমযোগ্যতাসম্পন্ন অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের মতোই ডেন্টাল ডিপ্লোমাধারীদেরও বিএমডিসি আইনের ১৫ ধারা ও ৫ম তফসিলে অন্তর্ভুক্ত করে নিবন্ধন প্রদান করতে হবে। তিনি জানান, এতে প্রায় ২০ হাজার ডিপ্লোমাধারীর কর্মসংস্থানের পথ সুগম হবে এবং তৃণমূল পর্যায়ে মানসম্মত ডেন্টাল চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত হবে।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি প্রদান

প্রকাশের সময়ঃ ০৭:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬