ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ধোলাইপাড়ে চাচাকে ছুরিকাঘাতের অভিযোগ, যুবক আটক চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে নদীর পানি বাস-থ্রি-হুইলার দ্বন্দ্বে বরিশালে ১০ ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ ২০২৭ সালের শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ব্যস্ত শহরের দুই আগন্তুকের গল্পে ‘আরও কিছুক্ষণ’ ইরানের বেশিরভাগ সামরিক সদস্যকে বেতন দেওয়া হচ্ছে না: ট্রাম্প ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়ালে স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে চীন বাংলাদেশে ব্রাজিল ফুটবল দলের সফর, যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ ঋণের চাপে ব্যবসায়ীর মৃত্যু, আমবাগান থেকে মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

গোমস্তাপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার আন্তঃজেলা চক্রের সদস্যরা ও জব্দকৃত অস্ত্র-সরঞ্জাম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আন্তঃজেলা একটি ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক দেশীয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি নম্বরপ্লেটবিহীন একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ গোষ্ঠীর সদস্য।     মঙ্গলবার (৭ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যা লয় থেকে বিষয়টি নিশ্চিত করেছে।

জেলা  পুলিশের পাঠানো একটি প্রেস নোটের মাধ্যমে  জানা গেছে, সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি সংবাদ পাওয়া যায় যে, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভাধীন নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাসায় কয়েকজন ব্যক্তি নিজেদের আম ব্যবসায়ী পরিচয় দিয়ে অবস্থান করছে এবং তাদের কাছে দেশীয় অস্ত্র মজুত রয়েছে। এই তথ্যের ভিত্তিতে জানা যায়, তারা সংঘবদ্ধভাবে ডাকাতির পরিকল্পনা করছে।

এই সংবাদ পাওয়ার পরপরই গোমস্তাপুর থানার ওসি মো. নুরে আলম এবং রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এ কে এম আতিকুর রহমানের নেতৃত্বে যৌথভাবে অভিযান শুরু হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা চালায়। তবে এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থল থেকেই ছয়জনকে ধরে ফেলে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যদিও চক্রের বাকি কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে রহনপুর রেলস্টেশন-সংলগ্ন নিমতলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সন্দেহে একটি নম্বরপ্লেটবিহীন পিকআপ জব্দ করা হয়।  আটক ব্যক্তিরা হলেন-ইমরান হোসেন (২২), ঝিনাইদহ,সাইফুল মণ্ডল (৪০), কুষ্টিয়া,মুন্না হাসান (১৯), পাবনা,আসিফ হোসেন (২১), পাবনা,শান্ত (২৭), পাবনা,রতন আলী (৩৫), পাবনা।

অভিযানে যা উদ্ধার হয়েছে-একটি ২৪ ইঞ্চি বোল্ট কাটার,একটি লোহার রড,একটি লোহার হাতুড়ি,একটি দুই ফলাবিশিষ্ট ধারালো অস্ত্র,দুটি হাঁসুয়া,একটি নম্বরপ্লেটবিহীন পিকআপ।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা একটি আন্তঃজেলা ডাকাত চক্রের নিয়মিত সদস্য এবং দেশের বিভিন্ন থানায় তাদের নামে ডাকাতি, দস্যুতা, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা চলমান। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও দেশের অন্যান্য এলাকায় ঘটে যাওয়া কয়েকটি ডাকাতির ঘটনার সঙ্গেও তাদের সংশ্লিষ্টতা থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ছয়জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রের পলাতক অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া জব্দ করা আলামত ও পিকআপ নিয়ে বিস্তারিত তদন্ত চলমান।

জনপ্রিয় সংবাদ

ধোলাইপাড়ে চাচাকে ছুরিকাঘাতের অভিযোগ, যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০১:৪৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬