ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা নিল চাঁপাইনবাবগঞ্জের আইমান কানিতা বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদ পেল উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সম্মাননা তানোরের আলোচিত মামলার রায় পুনর্বিবেচনা ও চারঘাটের শিশুর ঘটনায় দ্রুত বিচার দাবি ইবির শহীদ আবরার ফাহাদ হলে আসন পেল না থিওলজি অনুষদের শিক্ষার্থীরা ভালুকার ১৩ বছর আগের আলোচিত মিন্টু হত্যা মামলার রায় নাচোল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাবি উপাচার্যের সঙ্গে প্রাধ্যক্ষ পরিষদের মতবিনিময় সভা আরএমপি কমিশনােরর সাথে সাংবাদিক নেতা মাখনের সৌজন্য সাক্ষাৎ পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হলেন এমপি মিলন
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক

প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা নিল চাঁপাইনবাবগঞ্জের আইমান কানিতা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ অর্জনের পর প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণ করছেন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আইমান কানিতা।

জাতীয় পর্যায়ে গৌরবজনক সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আইমান কানিতা। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ অর্জনের স্বীকৃতি হিসেবে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আইমান কানিতাকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং শিক্ষাজীবনে আরও সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল মিলনসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইমান কানিতার এ অর্জনে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, আইমান কানিতার এই অর্জন আমাদের বিদ্যালয়ের পাশাপাশি পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য অত্যন্ত গর্বের। জাতীয় পর্যায়ে তার এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও ভালো করার সাহস ও উৎসাহ জোগাবে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ভূষিত হওয়া শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়; এটি জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের ইতিবাচক প্রতিফলন।

আইমান কানিতার এই জাতীয় স্বীকৃতিতে জেলার বিভিন্ন সামাজিক, শিক্ষাবিষয়ক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও শুভেচ্ছা জানিয়েছেন। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘমেয়াদি সাফল্য এবং দেশের জন্য অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা নিল চাঁপাইনবাবগঞ্জের আইমান কানিতা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক

প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা নিল চাঁপাইনবাবগঞ্জের আইমান কানিতা

প্রকাশের সময়ঃ ০২:০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬