ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

ছাত্রলীগ নিয়ে সংবাদ প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাকসু ভিপির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ অভিযোগ করেছেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে কিছু সাংবাদিক ছাত্রলীগের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করেছেন। এ ধরনের সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাকসু ভিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। আগের দিন রাকসু কার্যালয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “অনেকে ছাত্রলীগের পক্ষ হয়ে সংবাদ করেছেন এবং তাদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন। এমন সাংবাদিকদের আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

সংবাদ পরিবেশনে ‘হামলা’ শব্দ ব্যবহারেরও সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, “আমাদের বিরুদ্ধে হামলার অভিযোগ সঠিক নয়। আমরা হামলা করিনি, বরং নিজেদের প্রতিরোধ করেছি। তাহলে ‘হামলা’ শব্দটি ব্যবহার করা হচ্ছে কেন?”

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংক্রান্ত ঘটনাও তুলে ধরেন রাকসু ভিপি। তাঁর ভাষ্য, গ্রন্থাগারে শিক্ষার্থীদের সাময়িকভাবে বের করে আনার ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকরা অতিরঞ্জিতভাবে বিষয়টি উপস্থাপন করেছেন। তিনি বলেন, “শিক্ষার্থীরা নিজেরা এ নিয়ে কোনো অভিযোগ করেনি। অথচ সংবাদে বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুস সাকিবসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র

ছাত্রলীগ নিয়ে সংবাদ প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাকসু ভিপির

প্রকাশের সময়ঃ ০১:০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬