ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালানো রাজু ১০ ঘণ্টা পর গ্রেপ্তার প্রাক-প্রাথমিক শিক্ষা: খেলাভিত্তিক শেখা নাকি যান্ত্রিক পড়ালেখা—শিশুর বিকাশে কোনটি জরুরি? ১৭৮ কোটি টাকার সেতুর নির্মাণকাজ বন্ধ, অসম্পূর্ণ রেখেই উধাও ঠিকাদার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার দিনাজপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের কুড়িগ্রামে মুরগির খোঁয়াড়ে মিলল ৫৫ ভারতীয় মোবাইল, আটক ১ কুলিয়ারচরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডি মারিয়া যেভাবে শ্রদ্ধাভরে পূর্ববর্তী নবীদের স্মরণ করতেন মহানবী (সা.) রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ছয় সংসদ সদস্য

মাদক নির্মূলে যা প্রয়োজন, তা-ই করতে হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

  • অধিকার ডেস্ক:
  • প্রকাশের সময়ঃ ০১:২৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১২৫২ Time View

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাদক নির্মূলকে সফল করতে হলে এটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। এ লক্ষ্যে রাজনৈতিক দল, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন।

মাদকবিরোধী আন্দোলনে শিক্ষক, অভিভাবক, সচেতন নাগরিক এবং তরুণ সমাজকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে তিনি ঠাকুরগাঁও পৌরসভা পরিদর্শন করেন। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পৌরসভার নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থান ঘুরে দেখেন। পরিদর্শন শেষে পৌরসভা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং জেলা বিএনপির নেতারা।

জনপ্রিয় সংবাদ

পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালানো রাজু ১০ ঘণ্টা পর গ্রেপ্তার

মাদক নির্মূলে যা প্রয়োজন, তা-ই করতে হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

প্রকাশের সময়ঃ ০১:২৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬