ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ১১৬ টন কাঁচা মরিচ হিলি বন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু ‘জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়লেই জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়িত হবে’-তথ্যমন্ত্রী ভিডিও না দেওয়ার শর্তে ৭ মাসের শিশু আপাতত ১৩ বছরের মায়ের জিম্মায় ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ৬৫০ পিস কথিত ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ ‘জুলাই আন্দোলন নিয়ে কটূক্তি গ্রহণযোগ্য নয়’-মাদারীপুরে এমপি খোকন তালুকদার শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায়-ড. সাইমুম পারভেজ মাথায় হেলমেট, হাতে জিআই পাইপ-মাদরাসা মোড়ে সংঘর্ষের সামনের সারিতে যুবদল নেতা নয়ন! নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে গণগ্রন্থাগারে জুলাই স্মৃতিচারণ আলোচনা সভা

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে দুষ্প্রাপ্য বিষ্ণু মূর্তি উদ্ধার

নওগাঁর সাপাহার সীমান্তে বিজিবির উদ্ধার করা দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি

নওগাঁর সাপাহার উপজেলার খঞ্জনপুর সীমান্ত এলাকা থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। গত মঙ্গলবার (৩ আগস্ট) এই মূর্তিটি উদ্ধার করা হয়।

জানা যায়, পত্নীতলা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হাচানুর রহমান নির্ভরযোগ্য সূত্রে জানতে পারেন, খঞ্জনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মরাডাঙ্গায় বনবিভাগের পুরাতন আকাশমনি বাগানে একদল সংঘবদ্ধ চোরাকারবারী দুষ্প্রাপ্য কষ্টি পাথরের একটি মূর্তি বেচাকেনার উদ্দেশ্যে সমবেত হতে পারে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সহকারী পরিচালক হাচানুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি বিশেষ টহলদল রাত আনুমানিক ৮টার দিকে সীমান্ত পিলার ২৫০/২-এস থেকে প্রায় ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মরাডাঙ্গা এলাকার বনবিভাগের ওই বাগানে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মূর্তিটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করে।

স্থানীয় নজিপুর জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মূর্তিটি প্রকৃত কষ্টি পাথরের বলে শনাক্ত করেন। এরপর গতকাল ৪ আগস্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পাহাড়পুরের একজন প্রতিনিধি সরেজমিনে মূর্তিটি পরীক্ষা করে একে ১১-১২ শতকের ব্যবহৃত উচ্চমানের কষ্টি পাথরের একটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চিহ্নিত করেন।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ১১৬ টন কাঁচা মরিচ

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে দুষ্প্রাপ্য বিষ্ণু মূর্তি উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৬:৪২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬