ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নওগাঁয় ৩৮ কেজির কষ্টিপাথরের তারা দেবী মূর্তি উদ্ধার, আটক ১ বেরোবি উপাচার্যের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈঠক বহিরাগতদের নিয়ে হামলা ও শোডাউন- ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে পৃথক অভিযোগ ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ২,১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি রাসূল (সা.)-এর জীবন ছিল সুশৃঙ্খল ও মানবতার অনন্য দৃষ্টান্ত: নুরুল ইসলাম সাদ্দাম চুয়াডাঙ্গায় সাবেক শিবির সভাপতি আরিফুলের ওপর হামলা, প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কালিয়াকৈরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএসের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ রোহিঙ্গা সংকট বাংলাদেশের বড় জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা মোরেলগঞ্জে সড়কে ফেলে যাওয়া শিশুকে বাবার কাছে হস্তান্তর

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১২৩৮ Time View

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরের দুর্ঘটনায় নারী প্রকৌশলীর মৃত্যু।

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামে এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্প-৩-এর ব্লক-এ/১১ এলাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি হাসপাতালে কাজ পরিদর্শনের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা হক আইওএমের সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঢাকার উত্তরা এলাকায়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফারহানা হক ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে যান। সেখানে বিভিন্ন কাজ পরিদর্শনের একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে তাঁর ওড়না জেনারেটরের সঙ্গে জড়িয়ে যায়। পরে চুলও জেনারেটরের সঙ্গে আটকে গেলে তিনি গুরুতর আহত হন।

হাসপাতালে থাকা চিকিৎসকরা তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ওই প্রকৌশলী গুরুতর আহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ৩৮ কেজির কষ্টিপাথরের তারা দেবী মূর্তি উদ্ধার, আটক ১

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৯:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬