ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শচীন-পন্টিংকে পেছনে ফেলে ঘরের মাঠে ইতিহাস গড়লেন জো রুট মেসির ৪ গোল, মন্ট্রিয়েলকে ৭-১ গোলে উড়িয়ে বড় জয়ে ফিরল মায়ামি নেপালে ভয়াবহ বন্যা: মৃত ৭৩৪, নিখোঁজ ২ হাজার ৪৯৮ নেপালের ভয়াবহ বন্যা ও বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রশ্ন জাতীয় পদক অর্জনকারী ফজলে রাব্বীকে নলডাঙ্গায় সংবর্ধনা ময়মনসিংহের ১৩ উপজেলায় ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট–২০২৬’ সারের কোনো সংকট নেই দেশে , সমস্যা বিতরণে: পানিসম্পদ প্রতিমন্ত্রী গরমে ঠান্ডা স্বস্তি, ঘরেই সহজে বানান সুস্বাদু ডাবের পুডিং ফিফার সব নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলে ফিরল বসুন্ধরা কিংস একসঙ্গে নিভল পাঁচ শিশুর প্রাণের প্রদীপ- পাশাপাশি কবরে শায়িত

শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায়

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১২৪০ Time View

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার গাজীপুরের কোনাবাড়ীর বিভিন্ন এলাকায় সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্দিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ সময়ে কুদ্দুস নগর, পেয়ারা বাগান, চেয়ারম্যান বাড়ির মোড়, জেলখানার আশপাশ, কটন ক্লাব, হালিমা রোড, নামাপাড়া, ১০ তলা, কোনাবাড়ী হাউজিং, পুকুরপাড়, জরুন, পাঠানবাড়ী রোড, তিতাস ফ্যাক্টরির গলি, পারিজাত ও সেলিমনগর এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া আমবাগ, বাঘিয়া, জয়েরটেক, প্রতাবপুর, নছের মার্কেট, বরাব, কালের ভিটা, মেঘলাল, বাবুর্চির মোড়, মিতালি ক্লাব, নতুন বাজার, চায়না মার্কেট, দেওলিয়াবাড়ী, কলেজগেট, এনায়েতপুর ও ক্লাবমোড় এলাকাও এই বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে।

একই সময়ে সবুজ কানন, হাতিমারা, বাগানবাড়ি চৌরাস্তা, এনায়েতপুর স্কুল মার্কেট, বেলতলা, ফায়ার সার্ভিসসহ আশপাশের এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

কোনাবাড়ী জোনাল অফিস জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে কাজের পরিস্থিতির ওপর ভিত্তি করে সরবরাহ চালুর সময় কিছুটা পরিবর্তিত হতে পারে।

সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধা হতে পারে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তাই প্রয়োজনীয় বৈদ্যুতিক কাজ ও জরুরি প্রস্তুতি আগেই সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের অনুরোধ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শচীন-পন্টিংকে পেছনে ফেলে ঘরের মাঠে ইতিহাস গড়লেন জো রুট

শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায়

প্রকাশের সময়ঃ ১০:০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬