ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বৃষ্টিতে ঠিক হলো বাংলাদেশের প্রতিপক্ষ, কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়া

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৪:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৫৫ Time View

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়া ও ওমানের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। আগামী ২৯ সেপ্টেম্বর শেষ আটের লড়াইয়ে দলটির মুখোমুখি হবে বাংলাদেশ।

শনিবার মালয়েশিয়া ও ওমানের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে টস করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হলে দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়। এতে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে মালয়েশিয়া। অন্যদিকে রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় হংকং।

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে। র‍্যাঙ্কিং ও সিডিংয়ের ভিত্তিতে এই চার দল শেষ আটে জায়গা নিশ্চিত করে। বাকি ১০ দলকে দুটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক পর্ব।

‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটে হারিয়েছিল মালয়েশিয়া। অন্যদিকে ২৫ সেপ্টেম্বর ওমানকে ৪১ রানে পরাজিত করে হংকং। এরপর মালয়েশিয়া-ওমান ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া।

আয়োজকদের সূচি অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। জাপানের স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে, বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা। খেলাটি হবে নিসশিনের কোরোগি অ্যাথলেটিক পার্কে।

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে। জবাবে মালয়েশিয়া ৮ উইকেটে ১১৪ রান তুললে ২ রানে জয় পায় বাংলাদেশ।

কোয়ার্টার ফাইনালে জিততে পারলে আগামী ১ অক্টোবর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। পুরুষ ক্রিকেটের ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।

এদিকে ২৮ সেপ্টেম্বর পাকিস্তান কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ হংকংয়ের। একই দিনে ভারত খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপ আফগানিস্তানের বিপক্ষে। আর ২৯ সেপ্টেম্বর অন্য কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বৃষ্টিতে ঠিক হলো বাংলাদেশের প্রতিপক্ষ, কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়া

প্রকাশের সময়ঃ ০৪:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬