ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

আবুধাবি টি-টেনে বাংলাদেশের চার ক্রিকেটার একই দলে

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:৫৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১২৩৮ Time View

আবুধাবি টি-টেনের ২০২৬ আসরে ইউনাইটেড টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশের চার ক্রিকেটার।

আবুধাবি টি-টেনের ২০২৬ আসরে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন বাংলাদেশের চার ক্রিকেটার। ড্রাফট থেকে নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাবিবুর রহমান ও শামীম হোসেনকে দলে নিয়েছে ইউনাইটেড টাইগার্স।

৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত খেলোয়াড় ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে প্রথমে নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসানকে দলে নেয় ইউনাইটেড টাইগার্স। সপ্তম রাউন্ডে সোহান এবং অষ্টম রাউন্ডে মেহেদীকে বেছে নেয় ফ্র্যাঞ্চাইজিটি।

এরপর ‘সি’ ক্যাটাগরি থেকে নবম রাউন্ডে হাবিবুর রহমান এবং ১১তম রাউন্ডে শামীম হোসেনকে দলে ভেড়ায় ইউনাইটেড টাইগার্স।

ড্রাফট শেষে বাংলাদেশের আর কোনো ক্রিকেটার দল পাননি। ফলে এবারের আবুধাবি টি-টেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এই চারজন। তাদের মধ্যে নুরুল হাসান সোহান বর্তমানে বাংলাদেশের ওয়ানডে দলের সেটআপেও রয়েছেন।

বাংলাদেশের চার ক্রিকেটারকে নিয়ে গড়া ইউনাইটেড টাইগার্সের স্কোয়াডে রয়েছেন পাকিস্তানের ফখর জামান, ইফতিখার আহমেদ ও ফাহিম আশরাফ। ড্রাফট থেকে আজমতউল্লাহ ওমরজাই, আব্বাস আফ্রিদি ও সুফিয়ান মুকিমসহ আরও কয়েকজন ক্রিকেটারকেও দলে নিয়েছে দলটি।

২০২৬ সালের আবুধাবি টি-টেনে অংশ নেবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি—অ্যারাবিয়ান এইসেস, এমিরেটস ঈগলস, রয়্যাল ডেজার্ট চ্যাম্পিয়নস, ইউএই বুলস, ইউনাইটেড টাইগার্স ও ইয়াস লায়ন্স। ড্রাফটের মাধ্যমে ছয় দলই নিজেদের স্কোয়াড চূড়ান্ত করেছে।

আগামী ৭ নভেম্বর শুরু হবে আবুধাবি টি-টেনের ২০২৬ আসর। ২০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে আসরের সব ম্যাচ।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

আবুধাবি টি-টেনে বাংলাদেশের চার ক্রিকেটার একই দলে

প্রকাশের সময়ঃ ০৫:৫৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬