ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের টিকা ক্রয় ও বিতরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিশন পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কার্যকর হবে ডিসেম্বর থেকে সাংবাদিক ও গণমাধ্যম মালিককে গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে?

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশে ষষ্ঠ বেরোবির অধ্যাপক তৌফিকুল

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া বেরোবির অধ্যাপক ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিনজন শিক্ষক ও একজন শিক্ষার্থী।

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ যৌথভাবে বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের এই তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত এই তালিকাটি তৈরি হয়েছে ২০২৬ সালের একক বছরের গবেষণা কার্যক্রমের ভিত্তিতে।

এ তালিকায় বাংলাদেশের মোট ৩৪৭ জন গবেষক জায়গা পেয়েছেন। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ২৮৬ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে তালিকায় বাংলাদেশি গবেষকের সংখ্যা বেড়েছে ৬১ জন, শতকরা হিসাবে যা ২১ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি।

বাংলাদেশের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম। দেশে তার অবস্থান ৬ নম্বরে, আর বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তিনি রয়েছেন ১৩ হাজার ৪৫৯তম স্থানে। তার গবেষণার মূল ক্ষেত্র পরিবেশ বিজ্ঞান।

বেরোবির দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের এই অধ্যাপক গবেষণার পাশাপাশি সফলভাবে বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করে যাচ্ছেন।

তালিকায় প্রথম স্থানে রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক মির্জা হাসানউজ্জামান। দ্বিতীয় স্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক মুনতাসির মুর্শেদ। তৃতীয় স্থানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মোঃ তরিকুল ইসলাম। চতুর্থ স্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক মুহাম্মদ আশরাফুল আলম এবং পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের গবেষক এম. খালিদ হোসেন।

এই অর্জন প্রসঙ্গে অধ্যাপক ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম বলেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকা ২০২৬-এ অন্তর্ভুক্ত হতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই মর্যাদাপূর্ণ তালিকায় ধারাবাহিকভাবে পঞ্চমবারের মতো (২০২২-২০২৬) স্থান পাওয়া তার গবেষণা জীবনের এক অনন্য স্বীকৃতি বলে মন্তব্য করেন তিনি। তিনি এই অর্জন তার পরিবার, সহ-গবেষক, শিক্ষার্থী, সহকর্মী ও সব সহযোগীর প্রতি উৎসর্গ করেন, যাদের অবদান ও অনুপ্রেরণা তার গবেষণা যাত্রার মূল শক্তি বলে উল্লেখ করেন। গবেষণা, জ্ঞান সৃষ্টি ও সমাজের কল্যাণে অবদান রাখার এই পথচলা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

হামের টিকা ক্রয় ও বিতরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিশন

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশে ষষ্ঠ বেরোবির অধ্যাপক তৌফিকুল

প্রকাশের সময়ঃ ০৬:৫১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬