ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
যশোরে মায়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষক মামুনের মৃত্যু, মায়ের কবরের পাশেই দাফন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা: স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার নজরুল বর্ষ উপলক্ষে এক্সিম বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল ও রামদাসহ আটক ২ ভৈরবে বিয়ের পরদিন স্বর্ণালংকার ও নগদ টাকাসহ নববধূর নিখোঁজ, থানায় অভিযোগ বেরোবিতে গবেষণা বিষয়ক সেমিনার: আইডিয়া জেনারেশন থেকে প্রকাশনা পর্যন্ত দিকনির্দেশনা ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা

বেরোবিতে গবেষণা বিষয়ক সেমিনার: আইডিয়া জেনারেশন থেকে প্রকাশনা পর্যন্ত দিকনির্দেশনা

বেরোবির বিজনেস স্টাডিজ অনুষদের উদ্যোগে আয়োজিত ‘দ্য রিসার্চ রোডম্যাপ’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর বিজনেস স্টাডিজ অনুষদের উদ্যোগে ‘দ্য রিসার্চ রোডম্যাপ: ফ্রম আইডিয়া জেনারেশন টু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, মেথডোলজি অ্যান্ড পাবলিকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর মার্কেটিং গ্যালারিতে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেরোবির উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। বক্তব্যে তিনি বলেন, মানসম্মত গবেষণা ছাড়া উচ্চশিক্ষার প্রকৃত বিকাশ সম্ভব নয়। শিক্ষার্থীদের গবেষণামুখী করে গড়ে তুলতে এবং গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, যথাযথ পদ্ধতি ও প্রকাশনা পর্যন্ত প্রতিটি ধাপে গবেষকদের দক্ষ করে তুলতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

উপাচার্য আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা আন্তরিক ও সচেষ্ট রয়েছে।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নুর আলম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রাকিবুল হক। তিনি গবেষণার বিভিন্ন কৌশল, আইডিয়া জেনারেশন এবং গবেষণাপত্র প্রকাশের খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

যশোরে মায়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষক মামুনের মৃত্যু, মায়ের কবরের পাশেই দাফন

বেরোবিতে গবেষণা বিষয়ক সেমিনার: আইডিয়া জেনারেশন থেকে প্রকাশনা পর্যন্ত দিকনির্দেশনা

প্রকাশের সময়ঃ ১২:৩১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬