ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

কেরানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় তিন শিফটে পাহারার ঘোষণা আমান উল্লাহ আমানের

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১১:৫২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১২৬৭ Time View

কেরানীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে ঢাকার কেরানীগঞ্জে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তিন শিফটে পাহারার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান এমপি।

শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের খোলামোড়া ছৈয়ালবাড়ী প্রতিমা বিসর্জনঘাট উদ্বোধন, দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ এবং উপজেলার ৮৭টি মন্দিরে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’ নীতিকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন দলের নেতাকর্মীরা। পূজা উদ্‌যাপনের সময় তাঁরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য হিন্দু সম্প্রদায়ের সবাইকে নির্ভয়ে আনন্দের সঙ্গে উৎসব উদ্‌যাপনের আহ্বান জানান বিএনপির এই নেতা।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে আমান উল্লাহ আমান অভিযোগ করেন, দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি দল নানা ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নিজের নির্বাচনী এলাকার মানুষের প্রতি অঙ্গীকারের কথাও তুলে ধরেন আমান উল্লাহ আমান। তিনি বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ভোটাররা তাঁকে ভোট দিয়েছেন। সেই সমর্থনের প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

কেরানীগঞ্জ মডেল উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি নিপেন চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক নিবাস সরকার, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম উদ্দিন, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহসাধারণ সম্পাদক মনিরুল হক মনিরসহ স্থানীয় নেতারা।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

কেরানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় তিন শিফটে পাহারার ঘোষণা আমান উল্লাহ আমানের

প্রকাশের সময়ঃ ১১:৫২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬