ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

গাজীপুরে বিকাশকর্মীদের গাড়ি আটকে গুলি, লুটের শিকার প্রায় ৩ কোটি টাকা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:২৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১২৭৭ Time View

গাজীপুরের শ্রীপুরে বিকাশকর্মীদের বহনকারী গাড়িতে হামলা চালিয়ে টাকা লুটের ঘটনা ঘটেছে

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলে এসে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের কর্মীদের বহনকারী একটি প্রাইভেটকারের পথ আটকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। পরে গাড়িতে থাকা তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় তারা। শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় চারজন আহত হয়েছেন। তাঁদের একজনের পেটে গুলি লেগেছে। ছিনতাই হওয়া টাকার পরিমাণ প্রাথমিকভাবে প্রায় তিন কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

আহত ব্যক্তিরা হলেন বিকাশের ক্যাশ ম্যানেজার হিমেল (৩৫), ডিসিএম ফাহাদ হোসেন (৩০), সুপারভাইজার রিফাত আহমেদ (২০) এবং গাড়িচালক লাল মিয়া (২৫)। তাঁরা নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা সংগ্রহ করে মাওনার দিকে ফিরছিলেন।

আক্রান্ত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, নরসিংদীর বিভিন্ন এজেন্টের কাছ থেকে চার কোটি টাকা সংগ্রহ করে তিনটি বস্তায় রাখা হয়েছিল। ঢাকা মেট্রো-গ ৩৫-০৭০১ নম্বরের প্রাইভেটকারটি মাওনার দিকে যাওয়ার সময় কর্ণপুর গ্রামের বনবেষ্টিত সড়কে পৌঁছালে ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে।

এরপর দুর্বৃত্তরা গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা ক্যাশ ম্যানেজার হিমেলের পেটে গুলি করে। তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। অন্য দুই কর্মকর্তা ও চালককেও পিটিয়ে আহত করে হামলাকারীরা। একপর্যায়ে গাড়ির পেছনে রাখা তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে তারা পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত চারজন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুলিবিদ্ধ হিমেলকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার জানান, আহত চারজন হাসপাতালে এসেছিলেন। তাঁদের মধ্যে একজনের পেটে গুলির ক্ষত ছিল। তাঁর অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, টাকা পরিবহনের সময় বিকাশকর্মীদের সঙ্গে কোনো নিরাপত্তাকর্মী ছিলেন না। চার কোটি টাকা বহনের জন্য পুলিশি নিরাপত্তাও নেওয়া হয়নি। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা তিন বিকাশকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

গাজীপুরে বিকাশকর্মীদের গাড়ি আটকে গুলি, লুটের শিকার প্রায় ৩ কোটি টাকা

প্রকাশের সময়ঃ ১২:২৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬