ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

ময়মনসিংহের উন্নয়নে বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা: পর্যটনমন্ত্রী

ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।আজ দুপুরে তোময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। আজ দুপুরে তোলা ছবি

ময়মনসিংহের উন্নয়নে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠাসহ নানা উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ময়মনসিংহ বিভাগকে অবহেলিত বিভাগ হিসেবে দেখতে চান না এবং বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সংসদ সদস্য, প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করতে চান।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে নগরীর সারিন্দা সবারি রিসোর্টে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত ‘সৃষ্টি সুখের উল্লাসে’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ছিল এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মানে। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

শিক্ষার্থীদের প্রতি বার্তা

মন্ত্রী বলেন, এই সংবর্ধনা শুধু অর্জনের স্বীকৃতি নয়, ভবিষ্যতে আরও বড় সাফল্যের অনুপ্রেরণাও। তাঁর ভাষ্য, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই দেশকে সমৃদ্ধ করতে পারবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে আরও উন্নত দেখতে চান। শিক্ষার মান বাড়ানো এবং প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিত শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছেন তিনি। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন মন্ত্রী। একই সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রশ্রয় না দেওয়ার কথাও বলেন।

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দরের পরিকল্পনা

মন্ত্রী জানান, ভবিষ্যতের অগ্রগতি বিবেচনায় ঢাকার কাছে ময়মনসিংহের ত্রিশাল এলাকায় পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা করা হবে বলেও জানান তিনি।

মাদকমুক্ত পরিবেশ ও খেলাধুলা

প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, এখন থেকেই এমন পরিবেশ গড়তে হবে, যেখানে মাদক থাকবে না। ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী হয়ে শৃঙ্খলার সঙ্গে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে। অনুষ্ঠানের শৃঙ্খলা তাঁকে মুগ্ধ করেছে জানিয়ে গরমের মধ্যেও সুশৃঙ্খল থাকার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ দেন তিনি।

সমাজের পিছিয়ে পড়াদের পাশে থাকার আহ্বান

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নিজের সাফল্যের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের দিকেও নজর রাখতে হবে। অনেক গরিব মানুষ পড়াশোনা করতে বা স্কুলে যেতে পারেন না; তাঁদের খাবার, জমি ও ঘরও নেই। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণের মাধ্যমে এসব মানুষের পাশে দাঁড়াতে চান বলে জানান তিনি। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী নির্বাচনি ইশতেহারে যেসব কাজের ঘোষণা দিয়েছেন, সেগুলো একে একে বাস্তবায়ন করা হবে, তবে এজন্য কিছুটা সময় লাগবে।

৩৫টি বিমান কেনার উদ্যোগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৩৫টি বিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, বিপুল অর্থ খরচ করে বিমান কেনার প্রয়োজন কী। এর জবাবে তিনি জানান, বিমানগুলো আসতে প্রায় ১০ বছর লাগবে; ২০৩১ সাল থেকে ২০৩৬-৩৭ সাল পর্যন্ত ধাপে ধাপে এগুলো আসবে। ততদিনে বর্তমান বহরের বেশিরভাগ উড়োজাহাজের পরিচালনার মেয়াদ শেষ হয়ে যাবে, সেই বিবেচনাতেই এ উদ্যোগ। তাঁর মতে, যাঁরা বিরোধিতা করছেন, তাঁদের অনেকেই বিষয়টি ভেবে দেখছেন না।

মন্ত্রী আরও বলেন, নিউইয়র্ক, সিডনি, কোরিয়া ও চীনের মতো গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর সুযোগ রয়েছে, এ নিয়ে কাজ করতে হবে।

বিরিশিরিকে পর্যটনকেন্দ্র করার উদ্যোগ

পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, নেত্রকোনার বিরিশিরিকে জাতীয় পর্যায়ের ভালো পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যেন বিদেশি পর্যটকরাও সেখানে ঘুরতে আসতে পারেন।

ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে মন্ত্রী বলেন, সবাইকে নিয়ে এ চেষ্টা করা হবে। প্রয়োজনে তিনি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়নকাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং তা ধীরে ধীরে এগিয়ে যাবে বলেও জানান তিনি।

কর্মসংস্থান ও বিভাগীয় মর্যাদা

মন্ত্রী বলেন, নোয়াখালী ও সিলেটসহ অন্যান্য এলাকার মানুষ যেভাবে নিজেদের এলাকার উন্নয়নে চেষ্টা করেন, ময়মনসিংহের মানুষকেও সেভাবে এগিয়ে আসতে হবে। বিভাগে কর্মরত কর্মকর্তাদের তিনি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে বলেছেন বলে জানান।

দুর্গাপূজা ও আইনশৃঙ্খলা

আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, দেশ সবার’। পূজায় কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা সভায় তিনি নির্দেশ দিয়েছেন, বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

মন্ত্রী বলেন, কৃতী শিক্ষার্থীরাই ময়মনসিংহের মুখ উজ্জ্বল করবে। তাঁর দাবি, গণতান্ত্রিক সরকার আসার আগে দীর্ঘ ১৭ বছর সবকিছু স্থবির ছিল। এখন বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার পাশাপাশি ময়মনসিংহ বিভাগকে তার ঐতিহ্য ও মর্যাদায় ফেরাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তারা দেশের মুখ ও ভবিষ্যৎ। তাদের কেউ ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক বা ব্যবসায়ী হবে, কেউ ভালো খেলোয়াড় হয়ে বিশ্বের মানচিত্রে দেশের নাম উজ্জ্বল করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি সঠিক পথ বেছে নেওয়ার পরামর্শ দেন এবং বলেন, ভবিষ্যতে তাদের মধ্য থেকে এমপি, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিও হতে পারেন।

প্রতিমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান পরীক্ষায় নকল বন্ধ করেছেন। তাঁর ভাষ্য, যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার থাকবে, মেধার ভিত্তিতেই পরীক্ষার ফল পাওয়া যাবে এবং কারচুপি বা নকলের সুযোগ থাকবে না।

ময়মনসিংহে তথ্য কমপ্লেক্স

ময়মনসিংহের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে ময়মনসিংহে একটি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। সেখানে সাংবাদিকদের জন্য সুবিধার পাশাপাশি আধুনিক সিনেপ্লেক্স ও নানা বিনোদনের ব্যবস্থা থাকবে, যা শিক্ষার্থীরাও উপভোগ করতে পারবে। তাঁর তথ্য অনুযায়ী, ৬৪টি জেলাতেই তথ্য কমপ্লেক্স হবে।

অনুষ্ঠানে যাঁরা ছিলেন

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এছাড়া সিটি কর্পোরেশন ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, অভিভাবক, শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

ময়মনসিংহের উন্নয়নে বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা: পর্যটনমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৮:৩০:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬