ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

ময়মনসিংহে চেকপোস্টে বাসে তল্লাশি: মাদক সিরাপসহ গ্রেপ্তার দুজন

ময়মনসিংহে অভিযান চালিয়ে উদ্ধার করা এসকাফ ও ফেয়ার ডিল সিরাপের বোতল; সঙ্গে জব্দ করা নগদ টাকা ও মোবাইল ফোন।

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ২৯৩ বোতল এসকাফ সিরাপ ও ১৪০ বোতল ফেয়ার ডিল সিরাপসহ দুজনকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-১৪। অভিযানে মাদক কেনাবেচার নগদ ১৪ হাজার ৭০০ টাকা ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালী মডেল থানার রঘুরামপুর এলাকায় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীয়তপুরের বাসিন্দা মো. আসাদ মিয়া (৪২) এবং মাদারীপুরের বাসিন্দা মো. রানা (২৪)।

সিপিএসসি, এসআরবি-১৪ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানকারী দল ‘আলিফ সুপার’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের কাঁধের ব্যাগ ও ট্রলি ব্যাগে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৯৩ বোতল এসকাফ ও ১৪০ বোতল ফেয়ার ডিল সিরাপ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার দুজনকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সিপিএসসি, এসআরবি-১৪ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

ময়মনসিংহে চেকপোস্টে বাসে তল্লাশি: মাদক সিরাপসহ গ্রেপ্তার দুজন

প্রকাশের সময়ঃ ০৮:১৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬