ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১ ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন হরমুজ প্রণালিতে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলা মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩৩ নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক ধসে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল ইরানযুদ্ধের প্রভাবে চাপে মার্কিন নৌবহর, মেরামতে লাগবে কয়েক বছর

রাজশাহীতে বৃদ্ধার মরদেহ উদ্ধার, কেয়ারটেকারসহ তিনজন থানায়

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:২৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১২৯০ Time View

রাজশাহী মহানগরীর কেঁদুর মোড় এলাকা, যেখানকার একটি বাসা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে (ফাইল ছবি)

রাজশাহী মহানগরীর কেঁদুর মোড় এলাকার একটি বাসা থেকে বেলী নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার কারণ ও জড়িতদের পরিচয় জানতে তদন্ত শুরু হয়েছে।

স্বজনেরা জানান, অনেকক্ষণ ধরে বাসার ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় তাঁরা বাইরে থেকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো উত্তর না মেলায় এবং দরজায় তালা দেখে তাঁদের সন্দেহ হয়। পরে বাড়ির কেয়ারটেকারের সহায়তায় তালা ভেঙে ভেতরে ঢুকে তাঁরা বৃদ্ধাকে তাঁর কক্ষের মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহের পাশে একটি চাকু ও একটি লাঠি পাওয়া গেছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে ঘটনার পেছনে কী কারণ রয়েছে এবং কারা জড়িত, তা এখনো নিশ্চিত নয়।

ঘটনার রহস্য উদ্ঘাটনে বাড়ির কেয়ারটেকারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য বোয়ালিয়া থানায় নেওয়া হয়েছে। পূর্বশত্রুতা কিংবা জমিসংক্রান্ত কোনো বিরোধ ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মোস্তারি জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

জনপ্রিয় সংবাদ

এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান

রাজশাহীতে বৃদ্ধার মরদেহ উদ্ধার, কেয়ারটেকারসহ তিনজন থানায়

প্রকাশের সময়ঃ ০২:২৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬