ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠান।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টর গ্রিনভিউ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মূসা জঙ্গী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিসেুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ আফজাল রাজন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমানোর উপায় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা আরও বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

র‍্যালি শেষে কালেক্টর গ্রিনভিউ উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া প্রদর্শিত হয়। মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন। এর মাধ্যমে হঠাৎ দুর্যোগ দেখা দিলে কীভাবে নিজেকে ও অন্যদের নিরাপদ রাখা যায়, সে বিষয়ে উপস্থিত সবাইকে বাস্তব ধারণা দেওয়া হয়।

বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে প্রতিবছর বিপুল জানমালের ক্ষতি হয়। বিশেষজ্ঞদের মতে, আগাম প্রস্তুতি, সঠিক প্রশিক্ষণ এবং জনসচেতনতা থাকলে এই ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ কারণে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি।

প্রতিবছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিয়ে জনসচেতনতা তৈরি করাই এ দিবসের মূল লক্ষ্য। বাংলাদেশেও প্রতিবছর সরকারি ও বেসরকারি উদ্যোগে দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশের সময়ঃ ০৮:৪২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬