ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১ ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন হরমুজ প্রণালিতে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলা মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩৩ নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক ধসে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল ইরানযুদ্ধের প্রভাবে চাপে মার্কিন নৌবহর, মেরামতে লাগবে কয়েক বছর

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ, নিন্দা জামায়াতের

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৩:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১২৮০ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

বিবৃতিতে তিনি বলেন, নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগের সমর্থক বলে অভিহিত ব্যক্তিদের একটি অংশ অশালীন ভাষায় হেনস্তা করেছে। এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।

ডা. তাহের বলেন, নোবেলজয়ী ড. ইউনূসকে হেনস্তার মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করা হয়েছে বলে তিনি মনে করেন। বিদেশের মাটিতে দেশের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে এ ধরনের আচরণ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

প্রবাসে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বিবৃতিতে ডা. তাহের আরও অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকেরা দেশের বাইরে থেকেও বাংলাদেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাঁর দাবি, এ ধরনের কর্মকাণ্ড প্রবাসী ও বিদেশ সফররত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করছে।

তিনি বলেন, প্রবাসী ও দেশপ্রেমিক বাংলাদেশিরা এসব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের কল্যাণে কাজ করবেন বলে তিনি আশাবাদী।

বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনের কর্মকর্তাদের এ ধরনের পরিস্থিতিতে দায়িত্বশীল ও সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

জনপ্রিয় সংবাদ

এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ, নিন্দা জামায়াতের

প্রকাশের সময়ঃ ০৩:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬