ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ, গ্রেপ্তার ২

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০১:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১২৫৮ Time View

উচ্চ বেতনের চাকরির প্রলোভনে বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০।

উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে গিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করার অভিযোগে মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ ঘটনায় চক্রটির বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইনে মামলা হয়েছে।

বুধবার এসআরবি-১০-এর অধিনায়ক ও পরিচালক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এসআরবির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (৫৫) ও মো. আবু তাহের লেন্টু (৫০)। অভিযোগ রয়েছে, তাঁরা অন্য সহযোগীদের সঙ্গে মিলে নির্মাণকাজে চাকরি দেওয়ার কথা বলে রাজন হোসেন (২১) নামে এক যুবককে ৮ লাখ ২৫ হাজার টাকার বিনিময়ে রাশিয়ায় পাঠান।

রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ

এসআরবির প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, গত ৭ মে রাশিয়ায় পৌঁছানোর পর রাজনসহ প্রায় ৩০ জন বাংলাদেশিকে জোর করে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। প্রশিক্ষণ শেষে রাজনকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখসারিতে পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে।

সেখানে ড্রোন হামলায় রাজনের কোমরের হাড় ভেঙে যায় এবং তিনি দুই পায়ের শক্তি হারিয়ে ফেলেন বলে জানিয়েছে এসআরবি। চার দিন কষ্ট করার পর তিনি হাসপাতালে পৌঁছে চিকিৎসা নেন। পরে আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে দূতাবাসের সহায়তায় গত ২৩ আগস্ট দেশে ফেরেন।

এসআরবির দাবি, দেশে ফিরে ক্ষতিপূরণ চাইলে মিজানুর রহমান রাজনের পরিবারের সদস্যদের গালিগালাজ করেন, মারধরের চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় রাজনের বাবার অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়।

পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

মামলার তদন্তকারী কর্মকর্তার পাঠানো চিঠির ভিত্তিতে গত ১৩ অক্টোবর ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে ফরিদপুরের নগরকান্দা থানার আটাইল এলাকায় অভিযান চালায় এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল। সেখান থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। একই দিন ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে মামলার আরেক আসামি আবু তাহের লেন্টুকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির প্রাথমিক অনুসন্ধানে বলা হয়েছে, চক্রটি উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ জন বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে যায় এবং পরে তাঁদের যুদ্ধে অংশ নিতে বাধ্য করে বলে অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে এবং দুজন পালিয়ে দেশে ফিরেছেন বলে দাবি করেছে সংস্থাটি।

দক্ষিণ কেরানীগঞ্জে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

এদিকে, পৃথক অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১২ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে দক্ষিণ বাঘাপুরের ধলেশ্বরী টোলপ্লাজা-সংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের মহেশপুরের মো. রুহুল আমীন (২৬) ও মো. লিয়াকত (৪৩)।

এসআরবি জানায়, উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস, দুটি মোবাইল ফোন এবং মাদক কেনাবেচার ১ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়।

সংস্থাটি জানিয়েছে, মানব পাচার, মাদক কারবার ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ বা প্রতারণার তথ্য নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা এসআরবিকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ, গ্রেপ্তার ২

প্রকাশের সময়ঃ ০১:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬