ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১ ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন হরমুজ প্রণালিতে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলা মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩৩ নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক ধসে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল ইরানযুদ্ধের প্রভাবে চাপে মার্কিন নৌবহর, মেরামতে লাগবে কয়েক বছর ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ালে পরিণতি ভয়াবহ হবে: রাশিয়ার হুঁশিয়ারি

মুন্সীগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, ৮ জেলের কারাদণ্ড; গ্রেপ্তার ৯

মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে অবৈধ কারেন্ট জাল, ইলিশ ও মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

মা ইলিশ সংরক্ষণে মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে পৃথক অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ, প্রশাসন ও নৌ পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী এসব অভিযানে আট জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আরও নয় জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

অভিযানে প্রায় ১ লাখ ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২৭ কেজি ২০০ গ্রাম ইলিশ মাছ এবং মাছ ধরার তিনটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

শ্রীনগরে ৮ জেলের কারাদণ্ড

মা ইলিশ ও জাটকা শিকারের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে শ্রীনগর উপজেলার ভাগ্যকূল, বাঘড়া ও নূর বয়াতির চর এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ সময়ে মাছ শিকারের দায়ে আট জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল এবং পাঁচ কেজি মা ইলিশ ও জাটকা জব্দ করা হয়। পরে জালগুলো ধ্বংস করা হয় এবং উদ্ধার করা মাছ সরকারি শিশু পরিবারে হস্তান্তর করা হয়।

পদ্মা নদীতে ৯ জেলে গ্রেপ্তার

অন্যদিকে, পদ্মা সেতু উত্তর থানাধীন কান্দাপাড়া এলাকায় মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন পদ্মা নদীতে অভিযান চালানো হয়। এ সময় নয় জেলেকে গ্রেপ্তার করা হয়।

তাঁদের কাছ থেকে ২৭ কেজি ২০০ গ্রাম ইলিশ মাছ, ২ হাজার ৩০০ মিটার কারেন্ট জাল এবং মাছ ধরার তিনটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মেঘনা নদীতে ৫০ হাজার মিটার জাল উদ্ধার

এ ছাড়া মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালানো হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ৫০ হাজার মিটার মালিকবিহীন কারেন্ট জাল উদ্ধার করা হয়।

জব্দ করা জালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। পরে নদীর তীরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে জালগুলো ধ্বংস করা হয়। অভিযানে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল মাবুদ, উপপরিদর্শক শওকত ওসমানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মা ইলিশের প্রজনন সুরক্ষা এবং ইলিশের উৎপাদন বাড়াতে নদীতে অবৈধ মাছ শিকার বন্ধে অভিযান চালানো হচ্ছে। নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

মুন্সীগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, ৮ জেলের কারাদণ্ড; গ্রেপ্তার ৯

প্রকাশের সময়ঃ ০৭:৩৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬