ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের সড়যন্ত্র, ক্ষুব্ধ এলাকাবাসী সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন, ডিলারের দোকানে ক্ষোভ ও পুলিশ মোতায়েন ইবির পঞ্চম সমাবর্তনে নিবন্ধন ফি ৫ হাজার টাকা, নিবন্ধন শুরু ৫ নভেম্বর পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষে সফল বেরোবি শিক্ষার্থী আকরাম আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের বৈঠক

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১২৬৫ Time View

পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু (সংগৃহীত ছবি)

দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে দুই পক্ষ প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে তিন দিনের সফরে মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছান প্রেসিডেন্ট মুইজ্জু। গত ১১ বছরের মধ্যে মালদ্বীপের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম পাকিস্তান সফর। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তির প্রেক্ষাপটে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

রেডিও পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে সেনাপ্রধান আসিম মুনির মালদ্বীপের সঙ্গে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা এবং অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেন।

অন্যদিকে প্রেসিডেন্ট মুইজ্জু পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের ধারাবাহিক প্রচেষ্টার কথাও তিনি উল্লেখ করেন।

এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার করেন। এ সময় দুই দেশের মধ্যে ২০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন, দুই দেশ ভবিষ্যতেও এ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি প্রসঙ্গে তিনি মালদ্বীপের জনগণকে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা জানান। মালদ্বীপকে ‘দ্বীপের দেশ’ আখ্যা দিয়ে তিনি বলেন, এ জাতির চেতনা তাদের চারপাশের মহাসাগরের মতোই বিশাল।

জনপ্রিয় সংবাদ

মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে?

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের বৈঠক

প্রকাশের সময়ঃ ০৭:০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬