ঢাকা ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

তারাকান্দায় কাভার্ডভ্যানের চাপায় দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত আপন দুই বোন আরবিয়া ও রাবিয়া।

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় আপন দুই বোন আরবিয়া আক্তার (৮) ও রাবিয়া আক্তার (৬)-এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম তালদিঘী এলাকায় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের প্রাণ যায়। হৃদয়বিদারক এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই শিশু পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে। অল্প বয়সে দুই সন্তানকে হারিয়ে পরিবারটি এখন বাকরুদ্ধ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে গৃহকর্মীর কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন শিশুদের মা ফাতেমা আক্তার। তখন দুই মেয়েও মায়ের পিছু নিয়ে তালদিঘী মডেল মসজিদের সামনে পর্যন্ত যায়। সেখান থেকে মা তাদের বাড়িতে ফিরে যেতে বলেন।

ফেরার পথে মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় ফুলপুরগামী নীল ও হলুদ রঙের একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে এসে দুই বোনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে গাড়ির নম্বর বা চালকের পরিচয় জানা যায়নি। ফলে ঘাতক যানটি শনাক্ত করাই এখন পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাশিদ জানান, একটি অজ্ঞাত কাভার্ডভ্যান দুই শিশুকে চাপা দিয়ে চলে যায়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

দুই শিশুর এমন করুণ মৃত্যু আবারও মহাসড়কে পথচারীর নিরাপত্তা, গাড়ির গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনার পর দায়ী চালককে শনাক্তের গুরুত্ব সামনে এনেছে। বিশেষ করে আঞ্চলিক মহাসড়কের পাশে চলাচলকারী শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

তারাকান্দায় কাভার্ডভ্যানের চাপায় দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

প্রকাশের সময়ঃ ১২:২৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬