ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, আইন অনুযায়ী সমাধান হবে: ভারত ২৩ বছর পর সাফ শিরোপা জয়ের স্বপ্ন হামজার, বাংলাদেশকেই দেখছেন ফেভারিট হাসিনার পাসপোর্টের অনুরোধকে ‘আবেদন’ বলায় গণমাধ্যমের সমালোচনা প্রেস মিনিস্টারের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় মানুষ হামলার শিকার: নাহিদ ইসলাম শেখ হাসিনার এনআইডি বাতিল নয়, এখনো লক অবস্থায়: নতুন আবেদন কতটা কার্যকর? বিসিবির দায়িত্ব ছাড়ার পর পিএসএলের লাহোর কালান্দার্সে নতুন ভূমিকায় বুলবুল ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে আন্তর্জাতিক সহায়তা চায় বাংলাদেশ বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫ জনকে জরিমানা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা গ্রাম্য সালিশে নারীকে জুতাপেটা, ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় মানুষ হামলার শিকার: নাহিদ ইসলাম

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১২৩৫ Time View

জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষ আবারও আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি দাবি করেন, গত দুই দিন ধরে দেশে ফ্যাসিস্ট শক্তির পক্ষ থেকে গুপ্ত হামলার ঘটনা ঘটছে। সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে সাধারণ মানুষের ওপর এসব হামলা চালানো হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, খুনের নেশায় উন্মত্ত এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সরকারের ব্যর্থতার কারণে আবারও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার মুখে পড়ছেন।

সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনার উদাহরণ তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে দা দিয়ে গুপ্ত হামলা চালানো হয়েছে। ফরিদপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় ভেতরে ঘুমিয়ে থাকা এক বাসচালক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর ধারাবাহিক সহিংস কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতা চোখে পড়ছে না। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সরকারের বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, ক্ষমতা গ্রহণের পর থেকে গণহত্যার বিচার কার্যক্রমে সরকার সর্বোচ্চ উদাসীনতা দেখাচ্ছে। জুলাইয়ের ঘটনায় চিহ্নিত খুনি ও সন্ত্রাসীদের একের পর এক জামিন দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

কূটনৈতিক ক্ষেত্রেও সরকারের ভূমিকার সমালোচনা করেন বিরোধীদলীয় চিফ হুইপ। অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগ থাকা ভারতের বিরুদ্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে সরকার শুরু থেকেই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে সহিংসতায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, আইন অনুযায়ী সমাধান হবে: ভারত

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় মানুষ হামলার শিকার: নাহিদ ইসলাম

প্রকাশের সময়ঃ ১০:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬