ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নুসরাত হত্যা মামলা- ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা- পুলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন সকালের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গী অসুস্থ হলে শুধু পাশে থাকা যথেষ্ট, নাকি দায়িত্বও নিতে হবে? বদনজর লাগলে যেভাবে বুঝবেন, জেনে নিন করণীয় রংপুরে শিক্ষক পরিবার হত্যা- বিয়ের আগেই থেমে গেল আগামী চক্রবর্তীর স্বপ্ন রংপুরে পাশাপাশি চিতায় পরিবারের চার সদস্যের শেষকৃত্য সম্পন্ন মন্ত্রী ড. আবদুল মঈন খানকে ফুলেল শুভেচ্ছা জানাল নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উত্তর আমেরিকা বিএনপির ব্যাপক প্রস্তুতি
সংগঠনে নতুন গতি আনার প্রত্যাশা

বরিশাল ছাত্রদলের নতুন কমিটিতে ববি’র সাবেক ৩ ছাত্রনেতা

গত ২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সই করা পৃথক দুই বিজ্ঞপ্তিতে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রতিষ্ঠাকালীন ও সাবেক তিন ছাত্রনেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন। এতে স্থানীয় ছাত্ররাজনীতিতে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত ১২ সদস্যবিশিষ্ট বরিশাল জেলা ছাত্রদলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সমাজসেবা সম্পাদক জাহিদ সাকিন এবং সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরিফ হোসেন।

অন্যদিকে, ১৩ সদস্যবিশিষ্ট বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ববি ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক মো. সিহাব।

নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন বলেন, “দীর্ঘদিন সংগঠনের কঠিন সময়ে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করবো।”

একইভাবে মো. সিহাব বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক অভিজ্ঞতা তাকে নতুন দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা এসব নেতার সাংগঠনিক অভিজ্ঞতা জেলা ও মহানগর ছাত্রদলের কার্যক্রমে নতুন গতি আনবে। পাশাপাশি তরুণ নেতৃত্ব সংগঠনের ভিতকে আরও সুসংগঠিত করবে।

তবে বিশ্লেষকদের মতে, নতুন এই কমিটির সামনে সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা এবং কর্মসূচি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও রয়েছে।

জনপ্রিয় সংবাদ

নুসরাত হত্যা মামলা- ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

সংগঠনে নতুন গতি আনার প্রত্যাশা

বরিশাল ছাত্রদলের নতুন কমিটিতে ববি’র সাবেক ৩ ছাত্রনেতা

প্রকাশের সময়ঃ ১২:৫৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬