ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
২৪ ঘণ্টার আল্টিমেটাম

সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল চাঁপাইনবাবগঞ্জ

বুধবার সকালে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে ‘শিবগঞ্জ সাংবাদিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সভা হয়।

চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভা, যেখানে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

বুধবার সকালে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে ‘শিবগঞ্জ সাংবাদিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি মোঃ জালাল উদ্দীন এবং সঞ্চালনা করেন খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মামুনুর রশিদ।

সভায় বক্তব্য রাখেন ইত্তেফাকের প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম, অবজারভার পত্রিকার প্রতিনিধি জামাল হোসেন পলাশ, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আমিনুল হক সোনা, মানবজমিন পত্রিকার প্রতিনিধি মোঃ ইমরান আলী, মোহনা টিভির প্রতিনিধি শহিদুল ইসলাম রনি সহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বহু সাংবাদিক।

বক্তারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির জেলা প্রতিনিধি তারেক আজিজের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়—এটি সরাসরি স্বাধীন গণমাধ্যম ও বাকস্বাধীনতার ওপর আঘাত। তারা বলেন, “সাংবাদিকরা যখন সত্য তুলে ধরেন, তখনই একটি চক্র তাদের কণ্ঠরোধ করতে এ ধরনের হামলা চালায়—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

সভায় অভিযোগ করা হয়, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত না করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অপরাধীদের ছাড় দেওয়া যাবে না—নইলে এমন হামলা বারবার ঘটবে।”

প্রতিবাদ সভা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করে জানান, সহকর্মীদের ওপর হামলার বিচার না হলে তারা রাজপথে নামতে বাধ্য হবেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

২৪ ঘণ্টার আল্টিমেটাম

সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশের সময়ঃ ০৯:১৬:২১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬