ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় রাসিকের ব্যতিক্রমী উদ্যোগ

বৃহস্পতিবার নগরীর দরগাপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রথমবারের মতো নগরবাসীর মাঝে বিনামূল্যে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার নগরীর দরগাপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনের সময় তিনি স্থানীয় কয়েকজন বাসিন্দার হাতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দেন। পরে এলাকাজুড়ে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মাঝেও এসব সামগ্রী বিতরণ করা হয়।

রাসিক সূত্র জানায়, মহানগরীর প্রায় ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারের জন্য তিনটি করে পরিবেশবান্ধব ব্যাগ বরাদ্দ রাখা হয়েছে, যাতে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করা যায়।

এছাড়া যারা গরু বা মহিষ কোরবানি দেবেন, তাদের জন্য দুটি বড় পরিবেশবান্ধব ব্যাগের পাশাপাশি এক কেজি ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে। আর ছাগল বা ভেড়া কোরবানিদাতারা পাচ্ছেন একটি ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নগরীর পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ব্যবহৃত ব্যাগগুলো সম্পূর্ণ পচনশীল হওয়ায় এগুলো মাটির সঙ্গে সহজেই মিশে যাবে এবং পরিবেশ দূষণ কমাতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, ঈদের সময় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সিটি কর্পোরেশন বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে নির্ধারিত ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখতে হবে। একই সঙ্গে ড্রেনের ওপর পশু জবাই না করা এবং ড্রেনে রক্ত বা বর্জ্য না ফেলার জন্যও তিনি অনুরোধ জানান। বর্জ্য পরিষ্কারের পর পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার ব্যবহারের পরামর্শও দেন তিনি।

রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার বলেন, দেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে রাজশাহী প্রথমবারের মতো এমন উদ্যোগ নিয়েছে। পরিবেশবান্ধব নগর গঠনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল হুদা, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লেমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।

নগরবাসী বলছেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গঠনে রাসিকের এ উদ্যোগ ঈদ উপলক্ষে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় রাসিকের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশের সময়ঃ ০১:২৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬