ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা জামায়াতের

ফাইল ছবি।

এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে ভিন্নমতের কারণে হামলা ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু রাজনৈতিক অঙ্গনে সহিংসতা, উসকানি ও প্রতিহিংসামূলক আচরণ গণতান্ত্রিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে হামলা, অপমান বা ভয়ভীতির মুখে পড়তে হবে—এমন পরিস্থিতি কাম্য নয়। প্রত্যেক রাজনৈতিক নেতা-কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।

অন্যদিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জামায়াত নেতা জিল্লুর রহমানের ওপর হামলার ঘটনাতেও প্রতিবাদ জানিয়েছে দলটি। খানমরিচ ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক ভিন্নমতের নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক সহিংসতা, সন্ত্রাস ও হত্যাচেষ্টার ঘটনা গভীর উদ্বেগজনক। তার ভাষ্য অনুযায়ী, জিল্লুর রহমানের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতার অংশ হতে পারে।

জামায়াত নেতারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একই সঙ্গে দেশে রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান তারা।

জনপ্রিয় সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা জামায়াতের

প্রকাশের সময়ঃ ০১:৪৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬