ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
প্রাচীন গৌড়ের ইতিহাসে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে বিপুল অবৈধ গাড়ির যন্ত্রাংশ জব্দ, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭০ লাখ টাকার মাদক জব্দ, আটক ২ প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ভূমি সেবার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণ নিরাপত্তার অভাবে থেমে গেল চাঁপাইনবাবগঞ্জের সিয়ামসহ দুই জীবনের স্বপ্ন বড় এলইডি স্ক্রিনে আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচ উপভোগে দর্শকদের ঢল “পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে বদ্ধপরিকর সিটি কর্পোরেশন” গৌরনদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ১ জনের কারাদণ্ড বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুলের বরাদ্দে গ্রামীণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন রাজশাহীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই সহোদর নিহত, আহত দুই

ময়মনসিংহে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে নেটওয়ার্কিং সভা

ময়মনসিংহের অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং প্রয়োজনীয় সরকারি সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১৫ জুন) নগরীর অয়নিকা বিল্ডিংয়ের চতুর্থ তলায় অবস্থিত ফোরাম হল রুমে এই সভার আয়োজন করা হয়। প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের আওতাধীন “ইকুয়াল রাইটস্ এন্ড ইকোনমিক ডিগনিটি ফর মার্জিনালাইজড কমিউনিটি ইন ময়মনসিংহ (ইআরইডিএমসিএম)” প্রকল্পের উদ্যোগে এবং সিএসআই লুক্সেমবার্গের অর্থায়নে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে তিনটি প্রান্তিক কমিউনিটির যুব সদস্য ও তাদের অভিভাবকরা অংশ নেন।

​অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক যুবকদের স্বাবলম্বী করতে বিভিন্ন সরকারি সেবা, কারিগরি প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধার তথ্য তুলে ধরেন ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মাহতাব উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ এবং শহর সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি মির্জা নিজুয়ারা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর राजन বীন ও অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর অনন্যা চিসিম।

​সভায় শহর সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি জানান, তাদের অধীনে যুবকদের জন্য কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, মাল্টিমিডিয়া, বিউটিফিকেশন, ড্রেস মেকিং, টেইলারিং এবং আমিনশিপসহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

​কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মাহতাব উদ্দিন বলেন, “সঠিক মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানো গেলে তবেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।” তিনি জানান, টিটিসির অধীনে কার ড্রাইভিং, আইসিটি, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ওয়েল্ডিং এবং জাপানিজ ও ইংরেজি ভাষা শিক্ষার সার্কুলার চলমান রয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এসব কোর্স আবাসিক ও অনাবাসিক উভয় সুবিধায় পরিচালিত হয়।

​অন্যদিকে, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ তাদের চলমান বিভিন্ন কোর্সের কথা উল্লেখ করে বলেন, কম্পিউটার বেসিক, মডার্ন অফিস ম্যানেজমেন্ট, পোশাক তৈরি, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজওয়্যারিং, রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তিনি এই তথ্যগুলো প্রান্তিক সমাজের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

​মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারী যুব ও অভিভাবকরা বিভিন্ন প্রশ্ন করলে অতিথিরা তার ইতিবাচক সমাধান ও দিকনির্দেশনা দেন। প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও সরকারি সেবায় অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের প্রত্যয় নিয়ে সভাটি সফলভাবে শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

প্রাচীন গৌড়ের ইতিহাসে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

ময়মনসিংহে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে নেটওয়ার্কিং সভা

প্রকাশের সময়ঃ ১১:৪৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬