ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক সংঘর্ষের পর বেরোবি ক্যাম্পাসে ১৪৪ ধারা জারির আবেদন দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কনের নির্দেশ কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য চালু হলো নতুন মেডিকেল সেন্টার মাগুরায় নিজ বাসা থেকে মোটর শ্রমিকের মরদেহ উদ্ধার ৭ আগস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইডের সহায়তায় আড়াই মাস পর ৭ কারাবন্দীর জামিন চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়কের নির্মাণকাজ শুরু জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

গৌরনদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ১ জনের কারাদণ্ড

বরিশালের গৌরনদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে একজনকে নিষিদ্ধ দ্রব্যসহ আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (১৭ জুন, ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উদ্যোগে পরিচালিত অভিযানে আগৈলঝাড়া থানার বাকাল ইউনিয়নের তেতলা এলাকা থেকে সঞ্জয় বল্লভ (৩৮), পিতা: মৃত কৃষ্ণকান্ত বল্লভকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটকের পর আগৈলঝাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক

গৌরনদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ১ জনের কারাদণ্ড

প্রকাশের সময়ঃ ০৭:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬