ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে গণগ্রন্থাগারে জুলাই স্মৃতিচারণ আলোচনা সভা নলডাঙ্গায় বিএনপি নেতা হাসিনুরের উদ্যোগে শিক্ষার্থীদের বৃক্ষচারা বিতরণ সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে দুষ্প্রাপ্য বিষ্ণু মূর্তি উদ্ধার রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক সংঘর্ষের পর বেরোবি ক্যাম্পাসে ১৪৪ ধারা জারির আবেদন দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কনের নির্দেশ কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য চালু হলো নতুন মেডিকেল সেন্টার মাগুরায় নিজ বাসা থেকে মোটর শ্রমিকের মরদেহ উদ্ধার

সংঘর্ষের পর বেরোবি ক্যাম্পাসে ১৪৪ ধারা জারির আবেদন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৪৪ ধারা জারির আবেদন করেছে প্রশাসন । ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ১৪৪ ধারা জারির জন্য আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো একটি চিঠিতে জানানো হয়, গত ৩ আগস্ট ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে সংঘটিত এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হন এবং আরও প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে কয়েকজন এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উভয় ছাত্র সংগঠন একই সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করায় ক্যাম্পাসে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস এলাকায় ১৪৪ ধারা জারিসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এই চিঠিটি ৪ আগস্ট তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন

সংঘর্ষের পর বেরোবি ক্যাম্পাসে ১৪৪ ধারা জারির আবেদন

প্রকাশের সময়ঃ ০৬:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬