ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ১১৬ টন কাঁচা মরিচ হিলি বন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু ‘জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়লেই জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়িত হবে’-তথ্যমন্ত্রী ভিডিও না দেওয়ার শর্তে ৭ মাসের শিশু আপাতত ১৩ বছরের মায়ের জিম্মায় ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ৬৫০ পিস কথিত ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ ‘জুলাই আন্দোলন নিয়ে কটূক্তি গ্রহণযোগ্য নয়’-মাদারীপুরে এমপি খোকন তালুকদার শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায়-ড. সাইমুম পারভেজ মাথায় হেলমেট, হাতে জিআই পাইপ-মাদরাসা মোড়ে সংঘর্ষের সামনের সারিতে যুবদল নেতা নয়ন! নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে গণগ্রন্থাগারে জুলাই স্মৃতিচারণ আলোচনা সভা
ইতিহাস গড়ল বরিশাল ল’ কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনালে দেশসেরা জান্নাতুল ফেরদৌস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি (শেষ পর্ব) পরীক্ষায় দেশসেরা হয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন বরিশাল ল’ কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের এলএলবি (শেষ পর্ব) পরীক্ষায় সারা দেশে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেছেন বরিশাল ল’ কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। তাঁর এ সাফল্যের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বরিশাল ল’ কলেজ প্রথমবারের মতো দেশসেরা হওয়ার গৌরব অর্জন করল।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের এলএলবি (শেষ পর্ব) পরীক্ষায় বরিশাল ল’ কলেজ থেকে মোট ২৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৫৩ জন উত্তীর্ণ হয়েছেন। ফলাফলে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন একজন, দ্বিতীয় বিভাগে পাস করেছেন ১৭৭ জন এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৭৫ জন শিক্ষার্থী।

এই অসাধারণ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন কলেজের শিক্ষক ও প্রশাসনের সদস্যরা।

বরিশাল ল’ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মো. মোস্তফা জামাল খোকন বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পরীক্ষায় জান্নাতুল ফেরদৌসের এই কৃতিত্ব আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি ঐতিহাসিক অর্জন। তাঁর সাফল্যে আমরা গর্বিত।”

উপাধ্যক্ষ অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম বলেন, “জান্নাতুল ফেরদৌসের এই অর্জন কলেজের সুনাম আরও বৃদ্ধি করেছে। পাশাপাশি এটি বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।”

মেধাবী জান্নাতুল ফেরদৌস কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. লালু বিশ্বাস এবং মা সুফিয়া খাতুন। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়।

বর্তমানে তিনি বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকায় বসবাস করছেন। স্বামী মনিরুল ইসলাম খানের চাকরির সুবাদে প্রায় এক যুগ আগে গৌরনদীতে আসেন তিনি।

পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি গৌরনদীতে একটি ইংলিশ কোচিং সেন্টার প্রতিষ্ঠা ও পরিচালনা করছেন জান্নাতুল ফেরদৌস। একই সময়ে বরিশাল ল’ কলেজে ভর্তি হয়ে আইন বিষয়ে উচ্চশিক্ষা শুরু করেন।

তিনি জানান, আইন বিষয়ে গভীর আগ্রহ তৈরি এবং পড়াশোনায় অনুপ্রেরণা জুগিয়েছেন বরিশাল যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক এস. এম. মাহফুজ আলম। তাঁর দিকনির্দেশনা ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এই সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জান্নাতুল ফেরদৌস বলেন,“সবার আগে মহান আল্লাহর প্রতি শুকরিয়া। তাঁর অশেষ রহমত ছাড়া এই অর্জন সম্ভব হতো না। আমার বাবা-মা ও স্বামী সবসময় আমাকে পড়াশোনায় উৎসাহ ও  করেছেন। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন,“বিশেষভাবে কৃতজ্ঞ বরিশাল যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক এস. এম. মাহফুজ আলম স্যারের প্রতি। পাশাপাশি আমাদের কলেজের সকল শিক্ষক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পাঠদান করেছেন। তাঁদের তৈরি হ্যান্ডনোট ও নিয়মিত দিকনির্দেশনা আমাকে ভালো ফল করতে সহায়তা করেছে। ভবিষ্যতে আমাদের জুনিয়ররাও আরও ভালো ফল করে বরিশাল ল’ কলেজের সুনাম অক্ষুণ্ন রাখবে—এটাই আমার প্রত্যাশা।”

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, জান্নাতুল ফেরদৌসের এই কৃতিত্ব শুধু বরিশাল ল’ কলেজের জন্য নয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্যও একটি অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।

জনপ্রিয় সংবাদ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ১১৬ টন কাঁচা মরিচ

ইতিহাস গড়ল বরিশাল ল’ কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনালে দেশসেরা জান্নাতুল ফেরদৌস

প্রকাশের সময়ঃ ০২:২৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬