ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাজশাহীতে ব্যবসায়ীদের বিক্ষোভ, প্রতিদিন আটকে যাচ্ছে ৩৬ হাজার বস্তা আলু এবার জাতীয় মঞ্চে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঐতিহ্যের দুয়ারে তালা! জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি ময়মনসিংহে একদিনে দুই ট্রেন লাইনচ্যুত ডেঙ্গুমুক্ত রাজশাহী গড়তে রাসিকের দুই সপ্তাহের বিশেষ অভিযান শুরু রাজশাহী-নওগাঁ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায়- ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২, আহত ৩ ভোলাহাটে  জমি নিয়ে বিরোধ – বিবাদী পক্ষ কে আম পাড়া থেকে বিরত থাকার আদেশ স্বেচ্ছাসেবক দল নেতা খুন? যুবদলের ২১নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ওষুধ দেওয়ার কথা বলে রোগীর মাকে লিফটে নিয়ে ধর্ষণ নয়নী হত্যাকাণ্ডে ৭ দিন পর মামলা, নোমান গ্রেপ্তার

ডেঙ্গুমুক্ত রাজশাহী গড়তে রাসিকের দুই সপ্তাহের বিশেষ অভিযান শুরু

আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধ এবং নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ফগার মেশিনে কীটনাশক স্প্রে ও লার্ভিসাইড প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর উপশহর মোড়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধন শেষে তিনি ফগার মেশিনে কীটনাশক স্প্রে করে কর্মসূচির সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলার লক্ষ্যে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় নগরজুড়ে দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করা হলো।

তিনি আরও বলেন, “ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।”

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ফুলের টব, ভাঙা পাত্র, পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা, ডাব ও নারিকেলের খোসাসহ যেসব স্থানে পানি জমে মশার প্রজনন হতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সকলের সহযোগিতায় ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাজশাহী গড়ে তোলা সম্ভব।

এর আগে গত ৬ জুন ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে জনসচেতনতামূলক র‌্যালি আয়োজন করে রাসিক।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রাসিকের পরিচ্ছন্ন বিভাগ জানিয়েছে, প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, ঝোপঝাড় ও মশার প্রজননস্থলে ফগার মেশিনে কীটনাশক স্প্রে এবং লার্ভিসাইড প্রয়োগ করা হচ্ছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী প্রতিদিন পাঁচটি করে ওয়ার্ডে মোট ১৪ দিনব্যাপী (দুই সাইকেল) এই কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি প্রতি মঙ্গলবার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সেবামূলক সংস্থা এবং অভিযোগের ভিত্তিতে নির্ধারিত এলাকাগুলোতে বিশেষ ফগার স্প্রে অভিযান পরিচালনা করা হবে।

রাসিকের কর্মকর্তারা জানিয়েছেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গুর ঝুঁকি কমাতে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম আরও জোরদার করা হবে। নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ব্যবসায়ীদের বিক্ষোভ, প্রতিদিন আটকে যাচ্ছে ৩৬ হাজার বস্তা আলু

ডেঙ্গুমুক্ত রাজশাহী গড়তে রাসিকের দুই সপ্তাহের বিশেষ অভিযান শুরু

প্রকাশের সময়ঃ ০৫:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬