ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাত ৮টায় বন্ধ হবে শপিংমল, সন্ধ্যা ৭টায় নিভবে আলোকসজ্জা বেরোবিতে ৭ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান কমিটিতেই বিতর্কিত সদস্য ইবিতে শিশু নির্যাতনের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার জাতীয় পলিসি ক্যাম্পে সুযোগ পেলেন বেরোবি শিক্ষার্থী আইরিন ময়মনসিংহে মিরান হত্যা মামলার প্রধান আসামি হাফিজুর গ্রেফতার নাটোরে পালিত হলো ফজলুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী বিশেষজ্ঞশূন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে- চিকিৎসা নিতে ছুটতে হচ্ছে রাজশাহী আটঘরিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল পেট্রল পাম্প ও ওষুধের দোকান কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা, ভিডিও ভাইরাল সারা বছর ধরেই চলবে মৃত ভোটার কর্তন কার্যক্রম-পরিকল্পনা ইসির

এবার জাতীয় মঞ্চে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক শিক্ষা পদক বিতর্ক প্রতিযোগিতায় বিদ্যালয়ের পাঁচ সদস্যের একটি দল বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

প্রাথমিক শিক্ষা পদক বিতর্ক ও কুইজ (বাংলা) প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।

গত মঙ্গলবার অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক বিতর্ক প্রতিযোগিতায় বিদ্যালয়ের পাঁচ সদস্যের একটি দল বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা হলো—পঞ্চম শ্রেণির জারিন আফরোজ সিফা, জারিফা মাকনুন আমিন, আইমান কানিতা, মোছা. তাফলিমা স্নেহা এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মালিহা মোস্তারি রোজা।

অন্যদিকে প্রাথমিক শিক্ষা পদক কুইজ (বাংলা) প্রতিযোগিতায় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আইমান কানিতা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

বিদ্যালয়টির সাফল্যের ধারাবাহিকতা নতুন নয়। গত বছর কুইজ (ইংরেজি) প্রতিযোগিতায় একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নুসরাত খানম জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে জেলার জন্য গৌরব বয়ে এনেছিল। এছাড়া দেশের গান প্রতিযোগিতায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মালিহা মোস্তারি রোজা বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান লাভ করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছিল।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হকের দক্ষ নেতৃত্ব, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং শিক্ষকদের নিরলস পরিশ্রমের ফলেই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে।

এ সাফল্যের পেছনে সহকারী শিক্ষক মরিয়ম নেসা, গোলাম হামিদ, নেয়ামতুল্লাহ, তামজিমা ইলোরা ও সানজিদা খাতুনের আন্তরিক সহযোগিতা ও প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন,
“শিক্ষার্থীদের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের মেধা, অধ্যবসায় এবং শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। আমরা আশা করি জাতীয় পর্যায়েও তারা সেরার মুকুট অর্জন করে চাঁপাইনবাবগঞ্জের মুখ উজ্জ্বল করবে।”

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রত্যাশা, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাতেও নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রেখে নতুন সাফল্যের ইতিহাস রচনা করবে।

জনপ্রিয় সংবাদ

রাত ৮টায় বন্ধ হবে শপিংমল, সন্ধ্যা ৭টায় নিভবে আলোকসজ্জা

এবার জাতীয় মঞ্চে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশের সময়ঃ ০৫:৪১:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬