ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
প্রাচীন গৌড়ের ইতিহাসে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে বিপুল অবৈধ গাড়ির যন্ত্রাংশ জব্দ, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭০ লাখ টাকার মাদক জব্দ, আটক ২ প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ভূমি সেবার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণ নিরাপত্তার অভাবে থেমে গেল চাঁপাইনবাবগঞ্জের সিয়ামসহ দুই জীবনের স্বপ্ন বড় এলইডি স্ক্রিনে আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচ উপভোগে দর্শকদের ঢল “পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে বদ্ধপরিকর সিটি কর্পোরেশন” গৌরনদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ১ জনের কারাদণ্ড বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুলের বরাদ্দে গ্রামীণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন রাজশাহীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই সহোদর নিহত, আহত দুই
ময়মনসিংহ সিটি প্রশাসক

“পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে বদ্ধপরিকর সিটি কর্পোরেশন”

বুধবার (১৭ জুন) ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের আওতাধীন “ইকুয়াল রাইটস অ্যান্ড ইকোনমিক ডিগনিটি ফর মার্জিনালাইজড কমিউনিটি ইন ময়মনসিংহ” প্রকল্পের উদ্যোগে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ নগরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও ময়লা-আবর্জনামুক্ত আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নগরীর খাল-ড্রেন সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক সেবা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রুকন।

বুধবার (১৭ জুন) ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের আওতাধীন “ইকুয়াল রাইটস অ্যান্ড ইকোনমিক ডিগনিটি ফর মার্জিনালাইজড কমিউনিটি ইন ময়মনসিংহ” প্রকল্পের উদ্যোগে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকল্পটি বাস্তবায়ন করে ইয়ুথ ও কমিউনিটি এবং এতে অর্থায়ন করছে সিএসআই লুক্সেমবার্গ।

সভায় ময়মনসিংহের হরিজন পল্লী, বিহারি ক্যাম্প ও কাটাখালী এলাকার বাসিন্দারা অংশ নিয়ে ড্রেন সংস্কার, সড়কবাতি মেরামত, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, আবাসন সংকট নিরসন এবং সড়ক উন্নয়নসহ তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান রুকন বলেন, “ময়মনসিংহ সিটির আওতাধীন পুরো নগরকে ময়লা-আবর্জনামুক্ত নগর হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। ইতোমধ্যে নগরের বিভিন্ন খাল ও ড্রেন সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।”

তিনি আরও জানান, নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে বর্জ্য ফেলার ড্রাম স্থাপন করা হয়েছে। এসব ড্রাম ব্যবহারের মাধ্যমে নাগরিকরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারবেন, ফলে অপরিকল্পিত বর্জ্য ফেলা কমবে এবং নগরীর পরিবেশ রক্ষা করা সহজ হবে।

সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা এ.এইচ.এম. আরিফুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ.কে. দেবনাথ, সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) (বিদ্যুৎ) মো. জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) (সিভিল) মো. মামুন-অর-রশিদ, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মহব্বত আলী, সমাজসেবক আলী ইউসুফ, অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর অনন্যা চিসিম এবং প্রকল্প সমন্বয়কারী রাজন বীন।

সভায় বক্তারা বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক নগর গঠনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সিটি কর্পোরেশন, উন্নয়ন সহযোগী সংস্থা ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয় সংবাদ

প্রাচীন গৌড়ের ইতিহাসে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

ময়মনসিংহ সিটি প্রশাসক

“পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে বদ্ধপরিকর সিটি কর্পোরেশন”

প্রকাশের সময়ঃ ১২:১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬