ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
প্রাচীন গৌড়ের ইতিহাসে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে বিপুল অবৈধ গাড়ির যন্ত্রাংশ জব্দ, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭০ লাখ টাকার মাদক জব্দ, আটক ২ প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ভূমি সেবার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণ নিরাপত্তার অভাবে থেমে গেল চাঁপাইনবাবগঞ্জের সিয়ামসহ দুই জীবনের স্বপ্ন বড় এলইডি স্ক্রিনে আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচ উপভোগে দর্শকদের ঢল “পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে বদ্ধপরিকর সিটি কর্পোরেশন” গৌরনদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ১ জনের কারাদণ্ড বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুলের বরাদ্দে গ্রামীণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন রাজশাহীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই সহোদর নিহত, আহত দুই
রাজস্ব আদায় বাড়াতে নতুন কৌশল নির্ধারণ

প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ভূমি সেবার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণ

বুধবার (১৭ জুন) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “আধুনিক ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজিকরণ ও ভূমি রাজস্ব আদায় বৃদ্ধিতে করণীয় নির্ধারণ” শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।

ভূমি সংক্রান্ত সেবাকে আরও দ্রুত, সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে। একই সঙ্গে সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত ভূমি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ. জে. এম সালাহউদ্দিন নাগরী। তিনি বলেন, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষ হয়রানিমুক্ত সেবা পাবে এবং রাজস্ব আদায় ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ। এ সময় আরো  উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ-সচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান,  সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ, নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা. সুলতানা রাজিয়া, গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এবং ভোলাহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, রাজস্ব মুন্সিখানা, রেকর্ডরুম ও ই-সেবা কেন্দ্র) অরূপ কুমার দাস,

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। তিনি ভূমি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ভূমি সংক্রান্ত প্রতিটি সেবা যেন সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও হয়রানিমুক্ত হয়, সে বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

প্রশিক্ষণে আধুনিক ভূমি ব্যবস্থাপনা সহজিকরণ, ডিজিটাল পদ্ধতির ব্যবহার, ভূমি রেকর্ড সংরক্ষণ, অনলাইনভিত্তিক সেবার সম্প্রসারণ এবং ভূমি রাজস্ব আদায়ের গতি বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা, তথ্যভান্ডার হালনাগাদ এবং মাঠপর্যায়ে কার্যকর তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তোলা সম্ভব। ভূমি সেবায় অনিয়ম, জটিলতা ও দীর্ঘসূত্রিতা কমাতে ডিজিটাল ব্যবস্থাপনার বিকল্প নেই।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে কাজে লাগিয়ে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর এবং জনগণের আস্থার জায়গায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্টদের মতে, আধুনিক প্রযুক্তির সঙ্গে দক্ষ জনবল ও কার্যকর প্রশাসনিক তদারকির সমন্বয় ঘটলে ভূমি সেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং সরকারের রাজস্ব আদায়েও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে।

জনপ্রিয় সংবাদ

প্রাচীন গৌড়ের ইতিহাসে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

রাজস্ব আদায় বাড়াতে নতুন কৌশল নির্ধারণ

প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ভূমি সেবার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণ

প্রকাশের সময়ঃ ১২:৪২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬