ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
চাঁপাইনবাবগঞ্জ

পৌরসভার টিএলসিসি সভায় ২০২৬-২৭ অর্থবছরে ৩৪২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর উন্নয়ন, নাগরিক সেবা উন্নতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পৌর নগর সমন্বয় কমিটির (টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি — টিএলসিসি) গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে দশটায় পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৪২ কোটি ১৯ লাখ ৫২ হাজার ১৪৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুস সালাম। পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মামুন অর রশীদ, নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ, সদর ফাঁড়ির ইনচার্জ নুরুল কাদীর সৈকত, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম এবং পৌরসভার হিসাবরক্ষক কর্মকর্তা মো. আহসান হাবীবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
দুটি বাজেট উপস্থাপন
সভায় দুটি বাজেট উপস্থাপন করা হয়। ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৩৩ কোটি ৭৫ লাখ ৩১ হাজার ৫১৮ টাকা। আর নতুন অর্থবছর ২০২৬-২০২৭ এর জন্য প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে ৩৪২ কোটি ১৯ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা। এই বিশাল বাজেট পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
আলোচনার বিষয়বস্তু
সভায় পৌরসভার চলমান উন্নয়নকাজ পর্যালোচনা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং আসন্ন উন্নয়ন প্রকল্পের কার্যকর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। কমিটির সদস্য ও কর্মকর্তারা শহরের অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে নানা সুপারিশ তুলে ধরেন।
প্রশাসকের বক্তব্য
সভাপতির বক্তব্যে প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তরিত করতে টিএলসিসি কমিটির সক্রিয় ভূমিকা অপরিহার্য। তিনি আরও বলেন, এটি শুধু পৌরসভার একার দায়িত্ব নয়, জনগণের সম্পৃক্ততা ও সহযোগিতার মাধ্যমেই একটি আদর্শ পৌরসভা গড়ে তোলা সম্ভব।
সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নগর সমন্বয় কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জ

পৌরসভার টিএলসিসি সভায় ২০২৬-২৭ অর্থবছরে ৩৪২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

প্রকাশের সময়ঃ ০২:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬