ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল

‘ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল’

চাঁপাইনবাবগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিরোধ ও বিক্ষোভ মিছিলে অংশ নেন নেতাকর্মীরা।

দেশবিরোধী সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কথিত অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। মিছিলজুড়ে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়ক।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করতে একটি মহল নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
জেলা যুবদলের নেতারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি ও এর অঙ্গসংগঠন কাজ করে যাচ্ছে। দেশের স্বার্থবিরোধী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তোলারও ঘোষণা দেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের
সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক ইবনে হাবিব আল মারুফ, মো. হাসান ইমতিয়াজ।
সদস্যসচিব গোলাম কিবরিয়া সাউনসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও সদস্য সৈয়দ সালেহীন, চন্দন, সোহাগ, মোরসালিন, সাগর, জুবায়েরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশ থেকে বক্তারা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা, গণতান্ত্রিক ধারা ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জনগণের সম্পৃক্ততা প্রয়োজন। যেকোনো নাশকতামূলক বা দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
কর্মসূচি শেষে যুবদলের নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো একই ধরনের প্রতিরোধমূলক কর্মসূচি পালন করছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল

‘ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল’

প্রকাশের সময়ঃ ০৭:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬