ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
রাজশাহীতে

“আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে রাজপথে বিএনপি, নেতৃত্বে আরডিএ চেয়ারম্যান সুইট”

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যেকোনো ধরনের রাজনৈতিক তৎপরতা প্রতিহত করার ঘোষণা দিয়ে রাজশাহীর রাজপথে অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে এসব তৎপরতা প্রতিহত করা হবে।
আবুল কালাম আজাদ সুইট বলেন, “যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, জনগণের অধিকার হরণ করেছে এবং রাষ্ট্রকে সংকটের দিকে ঠেলে দিয়েছে, তাদের আর রাজনীতির নামে মাঠে নামতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে থেকেই সব ধরনের অপতৎপরতার জবাব দেবে।”
তিনি আরও বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে এবং রাজশাহীতে নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম বরদাশত করা হবে না।
কর্মসূচিতে মহানগর বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেন এবং নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।
বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকেও সচেতন থাকতে হবে, যাতে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে। একই সঙ্গে তারা দেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাজশাহীতে

“আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে রাজপথে বিএনপি, নেতৃত্বে আরডিএ চেয়ারম্যান সুইট”

প্রকাশের সময়ঃ ০১:৩৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬